ক্রাইম ডেস্ক|জনতার দেশ:
ভারতে দুই বছর কারা ভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশী তরুণী।
গণ মাধ্যম সূত্রে জানা গেছে, গতকাল ৮ সেপ্টেম্বর “ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ”তাদেরদু’জনকে বেনাপোল বন্দর ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর
করেন। এই দুই তরুণী হলেন নড়াইলের লোহাগড়া উপজেলার ঘাঘা গ্রামের লাবু বিশ্বাসের মেয়ে লাবনী বিশ্বাস এবং একই উপজেলার মহিষখোলা গ্রামের জাহাঙ্গীর বিশ্বাসের মেয়ে মনি বিশ্বাস।
লাবনী বিশ্বাস জানান, ভালো কাজ উন্নত জিবন যাপনের আশায় দালালের মাধ্যমে তারা ২০২৪ সালের ৪ আগস্ট অবৈধভাবে ভারতের বাঙ্গালুরুতে গিয়েছিলেন। সেখানে বাসা বাড়িতে কাজ করার সময় সে দেশের পুলিশের হাতে আটক হন তারা। পরে পুলিশ তাদের আদালতে পাঠায়।
গণমাধ্যম সূত্রে আরো জানা গেছে, দু’বছর কারাভোগ শেষে “বেঙ্গালুরু বালা মন্দির চাইল্ড হোম” নিজ দায়িত্বে তাদের সেল্টার হোমে রাখে। পরে উভয় দেশের দূতাবাসের সহযোগিতায় এবং ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে অতঃপর তারা বাংলাদেশে ফিরেন।
জানা গেছে,বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) সাইফুর রহমান জানান’ ভারত ফেরত এই দুই তরুণীকে ইমিগ্রেশন এর আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে । সেখান থেকে মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ তাদের গ্রহণ করে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করবে।
এ ব্যাপারে জাস্টিস অ্যান্ড কেয়ার এর মাঠ কর্মি শফিকুল ইসলাম বলেন, ফেরত আসা দুই তরুণীকে বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করে তাদের শেল্টার রুমে রাখা হয়েছে। আজ বুধবার প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তথ্য সূত্র:
# বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রকাশিত সংবাদ
#বেনাপোল ইমিগ্রেশন পুলিশ
#মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার
ছবি:
# সংগৃহিত।