• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
Headline
নিজেদের ভাইয়ের হ**/ত্যার আসামিদেরই এখন জামাই আদর করা হচ্ছে। একজন দোষী সাব্যস্ত খু**/নি র বিচারও এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি বিএনপি সরকারঃ ইলিয়াস আলী গুম খুনের প্রসঙ্গ টেনে উদ্ধৃতি দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর এডভোকেট তাজুল ইসলাম! নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা! বাউফলে অজ্ঞাত ব্যক্তির মরদেহের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার! সাংবাদিক অরিত্রের ওপর নির্যাতনের ঘটনায় সিপিজের সহযোগিতা চেয়ে বিএমএসএফের চিঠি” কলাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার! তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ! ১৮ বছরের কম বয়সীদের বিচার হতে হবে শিশু আইনের মাধ্যমেই! সাবিলা নূরের কারণেই তিশার বিয়ে ভেঙেছে—গুঞ্জনের মাঝেও নীরব অভিনেত্রী ! রাজধানীর উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ চোরাই বাইসাইকেলসহ যুবক আটক! আ,ও,য়া,মী লীগ আ,গু,ন দিচ্ছে, জামায়াত-এনসিপি তাতে ঘি ঢালছে ! 

হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ফের উত্তেজনাঃ মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের ৩ পাইলট সহ নিহত ১৯!

Reporter Name
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক| দৈনিক জনতার দেশ :

মার্কিন বাহিনীর বিশেষ অভিযানে ইরানের ৩ সামরিক পাইলট সহ অন্তত ১৯ জন নিহত হয়েছেন বলে  খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার ইসলামী বিপ্লবী গার্ড (আইআরজিসি) এই তথ্য নিশ্চিত করেছে।

নিহত বৈমানিকদের মধ্যে মোজতবা বাঘেরি ও হামেদ ওকাতি নৌ বাহিনীর এবং হোসেইন মাহদাভিয়ান বিমান বাহিনীর সদস্য ছিলেন বলে ‘ইরান ইন্টারন্যাশনাল’ এক প্রতিবেদনে জানিয়েছে।
তবে তেহরানের পক্ষ থেকে এই তিন পাইলটের মৃত্যুর সুনির্দিষ্ট স্থান সম্পর্কে কোন তথ্য প্রকাশ করেনি এমনকি  তারা নিহত হওয়ার সময় কোনো যুদ্ধবিমানের দায়িত্বরত ছিলেন কি’ না,  এটি সশস্ত্র সংঘাতের অংশ ছিল কি’ না,  সে বিষয়েও  কর্তৃপক্ষ নীরবতা বজায় রেখেছে। এই তিন পাইলট এর পাশাপাশি নৌ বাহিনীর আরো ৬ সদস্যের প্রাণহানির  সংবাদ আগেই প্রকাশ করেছিল ইরান।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, গত মঙ্গলবার ও বুধবার ইরান জুড়ে ব্যাপক বিমান ও বোমা হামলায় ১৯ জন ইরানি নাগরিকের মৃত্যু হয়েছে। আঞ্চলিক ক্ষয়ক্ষতির বিবরণ দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে,ইরানের  খুজে স্থান প্রদেশে ৭ জন কেরমানশাহ প্রদেশে বিপ্লবী গার্ডের ৪ জন সদস্য নিহত হয়েছেন।
এ ছাড়া পারস্য উপসাগরের লাভান দ্বীপে আধা সামরিক বাহিনীর ৩ সদস্য এবং ফার্স প্রদেশে আরো ১ জন মারা গেছে বলে জানা গেছে।
অন্যদিকে হরমুজহান প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলার ফলে চারজন সাধারণ মানুষের প্রাণহানির ঘটনায় ইরানি সামরিক কর্মকর্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। খুজেস্তানে  নিহত ৭ জনের তালিকার মধ্যে পূর্বঘুষিত নৌবাহিনীর  ৬ কর্মকর্তা অন্তরভুক্ত কি’না তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি।

তথ্য সূত্র:

#News Bangla24

#The Businesses Standered

#NB News Bangladesh. Com

#Deshe Bideshe

ছবি: সংগৃহিত।

*ছবি দৃশ্যে* #নিহত ৩ #পাইলট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category