• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
Headline
নিজেদের ভাইয়ের হ**/ত্যার আসামিদেরই এখন জামাই আদর করা হচ্ছে। একজন দোষী সাব্যস্ত খু**/নি র বিচারও এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি বিএনপি সরকারঃ ইলিয়াস আলী গুম খুনের প্রসঙ্গ টেনে উদ্ধৃতি দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর এডভোকেট তাজুল ইসলাম! নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা! বাউফলে অজ্ঞাত ব্যক্তির মরদেহের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার! সাংবাদিক অরিত্রের ওপর নির্যাতনের ঘটনায় সিপিজের সহযোগিতা চেয়ে বিএমএসএফের চিঠি” কলাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার! তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ! ১৮ বছরের কম বয়সীদের বিচার হতে হবে শিশু আইনের মাধ্যমেই! সাবিলা নূরের কারণেই তিশার বিয়ে ভেঙেছে—গুঞ্জনের মাঝেও নীরব অভিনেত্রী ! রাজধানীর উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ চোরাই বাইসাইকেলসহ যুবক আটক! আ,ও,য়া,মী লীগ আ,গু,ন দিচ্ছে, জামায়াত-এনসিপি তাতে ঘি ঢালছে ! 

মনে হয় ” আমি সবার টার্গেট” সুবিচার চাই,আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কে– জিয়াউল আহসান!

Reporter Name
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

মো: মাহবুবুর রহমান খান :

আন্তর্জাতিক  অপরাধ ট্রাইব্যুনালে হাজিরা দিতে  আনার সময় হাতে হাতকড়া, মাথায় হেলমেট ও গায়ে ভেস্ট পরানো থেকে অব্যাহতি চাইলেন  মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) জিয়াউল আহসান।   তিনি বলেন, মনে হয় আমি সবার টার্গেট, আমি ট্রাইবুনালের কাছে সুবিচার চাই।
গত বুধবার ২ সেপ্টেম্বর ট্রাইবুনাল-১ এর  সদস্য বিচারক মোঃ মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চে স্বাক্ষ্য গ্রহণ শেষে কাঠগড়ায় দাঁড়িয়ে একথা বলেন সাবেক এই সেনা কর্মকর্তা।
আওয়ামী লীগের শাসনামলে সংগঠিত শতাধিক গুম খুনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের একমাত্র আসামি জিয়ার সাক্ষ্য গ্রহণ ধার্য ছিল সেদিন। ট্রাইব্যুনালে দশম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন আব্বাস মল্লিক।
জবানবন্দিতে নিজের ভাই আলকাছ মল্লিককে হত্যার জন্য জিয়াউলকে দায়ী করেছেন একই সঙ্গে এই নৃশংস হত্যার বর্ণনা দিয়ে তার সর্বোচ্চ শাস্তি চেয়েছেন।
সাক্ষ্য গ্রহণ শেষে আব্বাসকে জেরা করেন জিয়াউল আহসান এর আইনজীবী সৈয়দ মিজানুর রহমান ও সাহিদুর রহমান। জেরা সম্পন্ন হলে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 8 সেপ্টেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
একপর্যায়ে এজলাশের কাঠগড়ায় দাঁড়িয়ে কিছু কথা বলার সুযোগ চান জিয়াউল হাসান। তারপর অনুমতি দিলে ট্রাইব্যুনালের উদ্দেশ্যে তিনি বলেন, মাননীয় আদালত সেনাবাহিনীতে  কর্মরত থাকাকালীন প্রশিক্ষণের সময় আমি কোমর  ও ঘাড়ে ব্যাথা পাই। কিন্তু ইদানিং কারাগার থেকে ট্রাইব্যুনালে আনার সময় আমার হাতে হাতকড়া মাথায় টুপি ও গায়ে জ্যাকেট এবং কোমরে ভেস্ট পরানো হয়, আমি এই কষ্ট থেকে  অব্যাহতি চাই। তবে মনে হয় আমি সবার টার্গেট, আমি এর সুবিচার চাই।
এ নিয়ে প্রসিকিউশনের মতামত চান ট্রাইব্যুনাল।তখন প্রসিকিউটর  মিজানুল ইসলাম বলেন, এটা পুরোপুরি জেল কর্তৃপক্ষের এখতিয়ার।যদি তার প্রতি আচরণের কোন ব্যত্যয় ঘটে থাকে বা ট্রাইবুনালে উপস্থাপন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেআইনি কিছু করেন তাহলে আদালত ব্যবস্থা নিতে পারবেন। তবে আমার মনে হয় নিরাপত্তা জনিত কারণে তাকে এভাবে আনা হচ্ছে।

এ সময় জিয়াউল এর উদ্দেশ্যে ট্রাইব্যুনাল বলেন প্রসিডিউশান বলছে আপনাকে নিরাপত্তা দেওয়ার স্বার্থেই এ ব্যবস্থা নেয়া হয়েছে।

জবাবে জিয়াউল আহসান বলেন, প্রিজন ভ্যান  থেকে ট্রাইব্যুনালের  হাজত খানার দূরত্ব মাত্র পাঁচ গজ। এছাড়া গাড়ি থেকে নামানোর সময় ২০/২৫ জন পুলিশ সদস্য থাকেন।
তখন ট্রাইব্যুনাল  বলেন, পাঁচ গজ নয়  কেউ চাইলে এক গজ থেকেও  স্নাইপার রাইফেলে টার্গেট করতে পারে।  জিয়াউল জবাব দেন, এখানে টার্গেট নেওয়ার কোন দিক নেই। ট্রাইব্যুনালে অনেক বেশি নিরাপত্তা বিদ্যমান।কেউ চাইলেই  টার্গেট করতে পারবে না। অতএব আমি এ থেকে অব্যাহতি চাই।
পরে  হাতকড়াা ও ভেস্ট  থেকে অব্যাহতির জন্য জিয়াউল আসানকে একটি আবেদন করার পরামর্শ দেন বিচারক মোহিতুল হক।
এ প্রসঙ্গে জিয়াউল আহসান এর আরেক আইনজীবী নাজনীন নাহার গণমাধ্যম কে জানিয়েছেন আমরা অবশ্যই আবেদন করব। কিন্তু প্রসিকিউশন কি চায়, সেটাই দেখার বিষয়। এখানে তারা যা চায় তাই হয়।
এ প্রসঙ্গে গুম -হত্যা ও  নির্যাতনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা গণমাধ্যমকে জানিয়েছেন, জিয়াউল এর মত আন্তর্জাতিক অপরাধী ও সিরিয়াল কিলারকে এভাবেই  ট্রাইব্যুনালে আনা যুক্তিযুক্ত। জিয়াউল  যা করেছে তার  ন্যূনতম ক্ষমার কোনো সুযোগ নেই। তাকে ফায়ারিং স্কোয়াডে নিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও তার প্রাপ্য শাস্তি শোধ হবেনা। সে বিগত ফ্যাসিস্ট সরকারকে খুশি করতে শত শত নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করে সিমেন্টের বস্তায় ভরে লাশ গহিন নদীতে ফেলে দিয়েছে।
তার জন্য শত শত পরিবার আজ সন্তান হারা,স্ত্রী স্বামীহারা হারা,সন্তান বাবা হারা। এই নর পশুকে প্রকাশ্যে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানিয়েছেন  অসংখ্য গুম – হত্যা/খুন সহ  টর্চারসেল “আয়নাঘরে” বছরের পর বছর নির্যাতনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

তথ্য ঋণ:

# Dhaka post.

প্রতিবেদক:

সম্পাদক – প্রকাশক,দৈনিক জনতার দেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category