• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
Headline
নিজেদের ভাইয়ের হ**/ত্যার আসামিদেরই এখন জামাই আদর করা হচ্ছে। একজন দোষী সাব্যস্ত খু**/নি র বিচারও এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি বিএনপি সরকারঃ ইলিয়াস আলী গুম খুনের প্রসঙ্গ টেনে উদ্ধৃতি দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর এডভোকেট তাজুল ইসলাম! নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা! বাউফলে অজ্ঞাত ব্যক্তির মরদেহের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার! সাংবাদিক অরিত্রের ওপর নির্যাতনের ঘটনায় সিপিজের সহযোগিতা চেয়ে বিএমএসএফের চিঠি” কলাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার! তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ! ১৮ বছরের কম বয়সীদের বিচার হতে হবে শিশু আইনের মাধ্যমেই! সাবিলা নূরের কারণেই তিশার বিয়ে ভেঙেছে—গুঞ্জনের মাঝেও নীরব অভিনেত্রী ! রাজধানীর উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ চোরাই বাইসাইকেলসহ যুবক আটক! আ,ও,য়া,মী লীগ আ,গু,ন দিচ্ছে, জামায়াত-এনসিপি তাতে ঘি ঢালছে ! 

শাজাহানপুরে নিয়োগ অনিয়ম ও জাল স্বাক্ষরের মামলায় সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গ্রেপ্তার!

Reporter Name
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক:
শাজাহানপুর, বগুড়া

বগুড়ার শাজাহানপুরে শাহনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনজুরুল হকের বিরুদ্ধে নিয়োগে অনিয়ম, জাল স্বাক্ষর ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনজুরুল হকের বিরুদ্ধে বিদ্যালয়ের তৎকালীন সভাপতি ও আওয়ামী লীগ নেতা মানিকের সঙ্গে যোগসাজশ করে অফিস সহকারী, অফিস সহায়ক ও পরিচ্ছন্নতাকর্মী পদে নিয়োগে অনিয়ম এবং আর্থিক লেনদেনের মাধ্যমে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। এসব অভিযোগ করেছেন বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল বারী।

অভিযোগে আরও বলা হয়, মনজুরুল হকের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদটি এমপিওভুক্ত না হওয়ায় তিনি সহকারী শিক্ষক ফজলুল বারীর ইনডেক্স ব্যবহার করে তার স্বাক্ষর জাল করে নিয়োগসংক্রান্ত বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করেন।

বিষয়টি জানতে পেরে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল বারী ২০২৪ সালের ১৩ নভেম্বর আদালতে মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ৪৯১। পরবর্তীতে ওই মামলায় মনজুরুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে ১ সেপ্টেম্বর ২০২৬ শাজাহানপুর থানা পুলিশ মনজুরুল হককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। পরে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে মনজুরুল হক বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন বলেও জানা গেছে।

শাজাহানপুর থানা পুলিশ জানিয়েছে, আদালতের মামলায় মনজুরুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশ অনুযায়ী তাকে জেলহাজতে পাঠানো হয়।

তবে নিয়োগে অনিয়ম, আর্থিক লেনদেন ও জাল স্বাক্ষরের অভিযোগগুলো বর্তমানে আদালতে বিচারাধীন। এসব অভিযোগের সত্যতা এখনো চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি; আদালতের রায়ের মাধ্যমেই অভিযোগগুলোর আইনগত নিষ্পত্তি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category