• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
Headline
নিজেদের ভাইয়ের হ**/ত্যার আসামিদেরই এখন জামাই আদর করা হচ্ছে। একজন দোষী সাব্যস্ত খু**/নি র বিচারও এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি বিএনপি সরকারঃ ইলিয়াস আলী গুম খুনের প্রসঙ্গ টেনে উদ্ধৃতি দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর এডভোকেট তাজুল ইসলাম! নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা! বাউফলে অজ্ঞাত ব্যক্তির মরদেহের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার! সাংবাদিক অরিত্রের ওপর নির্যাতনের ঘটনায় সিপিজের সহযোগিতা চেয়ে বিএমএসএফের চিঠি” কলাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার! তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ! ১৮ বছরের কম বয়সীদের বিচার হতে হবে শিশু আইনের মাধ্যমেই! সাবিলা নূরের কারণেই তিশার বিয়ে ভেঙেছে—গুঞ্জনের মাঝেও নীরব অভিনেত্রী ! রাজধানীর উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ চোরাই বাইসাইকেলসহ যুবক আটক! আ,ও,য়া,মী লীগ আ,গু,ন দিচ্ছে, জামায়াত-এনসিপি তাতে ঘি ঢালছে ! 

অনলাইনে পোস্ট করার পর মিলল পরিচয়, ৪ দিন পর প্রতিবন্ধী হাবিবের মরদেহ বুঝে নিল পরিবার।

Reporter Name
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

 

খ ম জায়েদ হোসেন, নাসিরনগর
( ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় নিখোঁজের চার দিন পর একটি পরিত্যক্ত ডোবা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্ত হয়েছে। তাঁর নাম হাবিবুর রহমান (১৮)। জন্মগতভাবে তিনি শারীরিক, মানসিক ও বাক্‌প্রতিবন্ধী ছিলেন।
পরিচয় শনাক্তের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শনিবার (২৯ আগস্ট) বিকেলে নাসিরনগর থানার নির্দেশনায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট সন্ধ্যায় গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রাম চটিপাড়া এলাকার একটি পরিত্যক্ত ডোবায় যুবকের মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
দীর্ঘ সময় পানিতে থাকায় ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্তে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের ফেসবুক পেজে ছবি ও তথ্য দিয়ে পোস্ট করা হয়।
ওই পোস্ট দেখে হাবিবুর রহমানের পরিবারের সদস্যরা তাঁর পরনে থাকা কালো-সাদা ডোরাকাটা শার্ট দেখে মরদেহটি শনাক্ত করেন।
পরিবারের সদস্যদের ভাষ্য, গত ২৫ আগস্ট সকালে চাচির বাড়ি থেকে বের হওয়ার পর হাবিব আর বাড়িতে ফেরেননি। বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।
পরিবারের ধারণা, ওই রাতে একটি মিলাদ ও মাহফিল থেকে ফেরার পথে অন্ধকারে তিনি ডোবার পানিতে পড়ে গিয়ে মারা যেতে পারেন।
হাবিবের চাচা আব্দুল জলিল বলেন, ফেসবুকে অজ্ঞাত মরদেহের ছবি দেখে পরনের শার্টের মাধ্যমে তাঁরা হাবিবকে শনাক্ত করেন। চার দিন পর হলেও নিখোঁজ স্বজনের মরদেহ শনাক্ত করে শেষবারের মতো পরিবারের কাছে ফিরে পাওয়ায় পুলিশ ও ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
নাসিরনগর থানার ওসি মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্তে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্টের মাধ্যমে পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category