• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
Headline
নিজেদের ভাইয়ের হ**/ত্যার আসামিদেরই এখন জামাই আদর করা হচ্ছে। একজন দোষী সাব্যস্ত খু**/নি র বিচারও এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি বিএনপি সরকারঃ ইলিয়াস আলী গুম খুনের প্রসঙ্গ টেনে উদ্ধৃতি দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর এডভোকেট তাজুল ইসলাম! নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা! বাউফলে অজ্ঞাত ব্যক্তির মরদেহের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার! সাংবাদিক অরিত্রের ওপর নির্যাতনের ঘটনায় সিপিজের সহযোগিতা চেয়ে বিএমএসএফের চিঠি” কলাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার! তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ! ১৮ বছরের কম বয়সীদের বিচার হতে হবে শিশু আইনের মাধ্যমেই! সাবিলা নূরের কারণেই তিশার বিয়ে ভেঙেছে—গুঞ্জনের মাঝেও নীরব অভিনেত্রী ! রাজধানীর উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ চোরাই বাইসাইকেলসহ যুবক আটক! আ,ও,য়া,মী লীগ আ,গু,ন দিচ্ছে, জামায়াত-এনসিপি তাতে ঘি ঢালছে ! 

বিদিশার বিদীর্ণ জীবন ও লোভের নির্মম পরিণতি: ক্যাফে থেকে খাঁচায় রানি বিদিশা এরশাদ!

Reporter Name
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

বিনোদন ডেস্ক থেকে তাছমিনা খন্দকার :

বাগেরহাট জেলায় পৈতৃক নিবাস হওয়া সত্ত্বেও রাজশাহী শহরে জন্মগ্রহণ করা বিদিশা সিদ্দিক মাত্র ১৪ বছর বয়সে ‘লন্ডন স্বপ্ন’ পূরণ করতে ১৯৮৮ সালে ঢাকার ধানমণ্ডিতে নিজের চেয়ে দ্বিগুণ বয়সের ব্রিটিশ নাগরিক পিটার উইসনকে (Peter Wilson) বিয়ে করে যুক্তরাজ্যে পাড়ি জমান।

লন্ডনে এসে তিনি দক্ষিণ-পূর্ব লন্ডনের অত্যন্ত অভিজাত এলাকা গ্রীনিচের (Greenwich) হোপ স্ট্রিটে অবস্থিত ‘এডিসন কোর্ট’ ভবনের ফ্ল্যাট ২৯,Postcode: SE10 0DR এ প্রথম স্বামীর সাথে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

এই প্রথম সংসারে পিটারের সাথে তিনি দীর্ঘ ৯ বছর বৈবাহিক জীবন অতিবাহিত করেন এবং তাদের ঘরে ওলিভার উইসন (Oliver Wilson) ও ক্রিস্টোফার উইসন (Christopher Wilson) নামে দুটি পুত্রসন্তান জন্ম নেয়।

এদিকে, পিটারের সাথে তাঁর এই দীর্ঘ সংসার জীবন বেশ ভালোই চলছিল, কিন্তু ১৯৯৭ সালে লন্ডনে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাথে গোপন প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর থেকেই তাঁদের সাজানো সংসারে ভাঙন ধরে।

পরবর্তীতে ২০০৫ সালে যখন এরশাদের সাথেও তাঁর বৈবাহিক সম্পর্কের টানাপোড়েন ও আইনি লড়াই তুঙ্গে, ঠিক সেই সময়েই বিদিশার প্রথম স্বামী পিটার উইসন লন্ডনে ক্যানসার ও লিভারের জটিল রোগে ভুগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ক্ষমতার লোভ আর বিপুল সম্পদের মোহে অন্ধ হয়ে বিদিশা প্রথম স্বামীকে আইনগতভাবে ডিভোর্স না দিয়েই ২০০০ সালে বিয়ে করেছিলেন নিজের চেয়ে দ্বিগুণেরও বেশি বয়সের স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদকে।

হুসেইন মুহম্মদ এরশাদ ও বিদিশা দম্পতির ঘরে জন্ম নেয় এক বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান শাহতা জারাব এরশাদ এরিক; যিনি বর্তমানে একজন অটিজম আক্রান্ত ২৫ বছর বয়সী যুবক এবং চমৎকার রবীন্দ্রসংগীত গাইতে পারেন।

এরশাদের মৃত্যুর পর তাঁর রেখে যাওয়া শত কোটি টাকার ‘এরশাদ ট্রাস্ট’ এবং বারিধারার প্রেসিডেন্ট পার্ক ভবনের একমাত্র আইনি ওয়ারিশ ও সুবিধাভোগী হলেন এই ছোট ছেলে এরিক এরশাদ।

এরশাদের আমলের রাজনৈতিক দাপট দেখিয়ে দেশ থেকে হুন্ডির মাধ্যমে কোটি কোটি টাকা পাচার করে সেন্ট্রাল লন্ডনের অতি অভিজাত মেরিলেবোন হাই স্ট্রিটের ‘অ্যাপার্টমেন্ট ৪বি’ [Postcode: W1U 5JU] এলাকায় গড়ে তোলেন আরেকটি বিলাসবহুল গোপন প্রাসাদ।

বর্তমানে নিজে ঢাকায় বিলাসী জীবন কাটালেও লন্ডনের এই রাজকীয় অ্যাপার্টমেন্টগুলো চড়া মূল্যে ভাড়ায় (Rented Out) খাটিয়ে প্রতি মাসে পকেটে পুরছেন হাজার হাজার ব্রিটিশ পাউন্ড বা লাখ লাখ টাকা।

. শত কোটি টাকার সম্পত্তি আর বারিধারার প্রেসিডেন্ট পার্ক সামলানো এই গ্ল্যামারাস নারী আজ ফেঁসে গেছেন নিজেরই করা ৭৫ লাখ টাকার এক পুরোনো ফ্ল্যাট জালিয়াতি মামলায়।

২০০৮ সালের সেই প্রতারণা মামলায় আদালত ইতিমধ্যেই তাঁকে ২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিলেন এবং দীর্ঘদিন পলাতক থাকার পর আজ ২৫ আগস্ট ২০২৬ রাতে গুলশানের কফি শপ থেকে তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

লন্ডন আসার লোভে ১৪ বছর বয়সে দ্বিগুণ বয়সের পুরুষকে বিয়ে করা এবং শেষ বয়সে ক্ষমতার লোভে এরশাদকে বেছে নেওয়া বিদিশার এই করুণ পরিণতি প্রমাণ করে—প্রকৃতির নির্মম কর্মফল ও লোভের শেষ পরিণতি কতটা ভয়াবহ!।

বি.দ্র. তাছমিনা খন্দকার লন্ডন প্রবাসী একজন স্বনামধন্য লেখক।তিনি  দেশ বিদেশের বিনোদন,রাজনীতি, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস ঐতিহ্য নিয়ে বিভিন্ন আর্টিকেল লিখে।দেশ- বিদেশে সমাদৃত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category