• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
Headline
নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা! বাউফলে অজ্ঞাত ব্যক্তির মরদেহের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার! সাংবাদিক অরিত্রের ওপর নির্যাতনের ঘটনায় সিপিজের সহযোগিতা চেয়ে বিএমএসএফের চিঠি” কলাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার! তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ! ১৮ বছরের কম বয়সীদের বিচার হতে হবে শিশু আইনের মাধ্যমেই! সাবিলা নূরের কারণেই তিশার বিয়ে ভেঙেছে—গুঞ্জনের মাঝেও নীরব অভিনেত্রী ! রাজধানীর উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ চোরাই বাইসাইকেলসহ যুবক আটক! আ,ও,য়া,মী লীগ আ,গু,ন দিচ্ছে, জামায়াত-এনসিপি তাতে ঘি ঢালছে !  তরুণ-তরুণীদের দক্ষতা বৃদ্ধিতে ৬৪ জেলায় ফ্রি এআই কোর্স, থাকছে দৈনিক ভাতা ও খাবার সুবিধা

জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক টানাপোড়েন, সংবিধান সংস্কার কোন পথে?

Reporter Name
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

মো: মাহবুবুর রহমান খান :

সংবিধান সংস্কারের আলোচনা শুরু হয়েছিল অন্তর্বর্তী সরকারের আমলে। ২০২৪ সালের অক্টোবরের প্রথম সপ্তাহে ৬টি সংস্কার কমিশন গঠন করে সরকার। যার একটি ছিল অধ্যাপক আলি রিয়াজ এর নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন।
২০২৫ সালের ৩১ জানুয়ারি ওই কমিশনের সুপারিশ মালা সরকারের কাছে জমা দেয়। পরে ৬ টি সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দল গুলোর সঙ্গে দুই দফায় দীর্ঘ আলোচনা করে তৈরি করা হয় জুলাই জাতীয় সনদের রূপরেখা।
সনদের ৪৮ টি প্রস্তাব সংবিধান সম্পর্কিত। এর মধ্যে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পি, আর)পদ্ধতিতে সংসদের উচ্চ কক্ষ গঠন. উচ্চকক্ষের ক্ষমতা, সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ পদ্ধতি, সরকারের গঠন প্রক্রিয়া প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান। কমিশনের বিশ্বাস ছিল,এ ধরনের কিছু প্রস্তাব বাস্তবায়িত হলে মৌলিক পরিবর্তন আসবে। তবে এ ধরনের কিছু প্রস্তাবে বিএনপি’র ভিন্ন মত (নোট অব ডিসেন্ট)ছিল।
ভিন্নমত থাকা বিষয়গুলো বিএনপি যেভাবে চায় সেভাবে নির্বাচনী ইশতেহারে তুলে ধরেছিল তারা। একটি দলের নিম্নকক্ষে পাওয়া আসনের ভিত্তিতে উচ্চকক্ষের আসন বন্টনের কথা সেখানে বলা হয়েছিল। জুলাই সনদ এর প্রস্তাবে নিম্নকক্ষে সারাদেশে পাওয়া ভোটের অনুপাতে আসন বন্টনের কথা উল্লেখ রয়েছে।
অন্তর্বর্তী সরকারের আমলে গত বছরের নভেম্বরে জুলাই সনদ বাস্তবায়নে ” জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ জারি করা হয়েছিল। সেটির আলোকে সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নে ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট অনুষ্ঠিত হয়। জুলাই সনদ নিয়ে বিএনপি’র ভিন্ন মতের বিষয়গুলো গণভোটে উল্লেখ ছিল না। অর্থাৎ ‘ঐকমত্য কমিশনের’মূল প্রস্তাব গুলোর ওপর গণভোট হয়েছে।
গণভোটের ঘোষিত ফলাফলে হাঁ বিজয়ী হওয়ায় বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধান সংস্কারে নির্বাচিত সংসদ সদস্যের সমন্বয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন ও নির্বাচিত সংসদ সদস্যদের দুটি শপথ নেওয়ার কথা ছিল, অন্যটি সংস্কার পরিষদের সদস্য হিসেবে।
জামায়াতে ইসলামী ও এনসিপির নেতৃত্বাধীন জোটের নির্বাচিত সংসদ সদস্যরা সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেও বিএনপি’র সংসদ সদস্যরা শপথ নেননি। ফলে ওই সংস্থার পরিষদ গঠিত হয়নি। সব মিলিয়ে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এখন সরকারের মধ্যে এক ধরনের টানাপোড়েন দেখা দিয়েছে।
বিএনপি দাবি করছে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অবৈধ। এ ধরনের শপথ নেওয়ারও বিএনপির কোন সুযোগ নেই। তবে বিএনপির ভাষ্য, জুলাই জাতীয় সনদ যেভাবে তারা ভিন্ন মত সহ স্বাক্ষর করেছে সেভাবে তারা বাস্তবায়ন করবে।
তাদের দাবি,সংবিধান সংশোধন সম্পর্কিত কমিটি আবার অংশীজনের সঙ্গে সংবিধান সংশোধন প্রশ্নে আলোচনা করবে। এছাড়া কমিটি সংবিধান সংশোধন সংক্রান্ত যেসব তফাৎ ছিল সেগুলো পর্যালোচনা করবে।
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে এক ধরনের টানাপোড়েন সৃষ্টি হয়েছে। জামাত বলছে জুলাই সনদ বাস্তবায়ন হলে এতদিনে দেশে দৃশ্যমান পরিবর্তন দেখা যেত। অন্যদিকে বিএনপি বলছে সরকার জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন হবে, তবে সেটি ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে। তবে সেটি কতটুকু কি পরিমান এবং কীভাবে বাস্তবায়ন করা হবে, তার সুস্পষ্ট ব্যাখ্যা এখনো অস্পষ্ট।
সংবিধান সংস্কার ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রশ্নে দেশের আইনাঙ্গনেও রয়েছে মতপার্থক্য ।এ নিয়ে আইনজীবীরা দিচ্ছেন ভিন্ন ভিন্ন মত।
এ,ব্যাপারে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোঃ শিশির মনির এর বক্তব্য, জুলাই সনদে যেসব কথা বাস্তবায়নের কথা ছিল সেগুলো বাস্তবায়ন হচ্ছে না। এটি সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন হলে এতদিনে রাষ্ট্রের চেহারা অনেকটাই পরিবর্তন হয়ে যেত। এক ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারতো না।রাষ্ট্রের কাছে রাজনৈতিক নেতাদের একটা স্বচ্ছ জবাবদিহিতা থাকতো দেশে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হতো।
জুলাই সনদের রূপরেখা বাস্তবায়ন না হওয়ায় দেশে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হয়নি।

তথ্যসূত্র:
#দৈনিক প্রথম আলো।
# দৈনিক ইত্তেফাক।
# দৈনিক নয়া দিগন্ত।
# দৈনিক যুগান্তর।
# জাগা নিউজ২৪।
#ভয়েস বাংলা।
# Bangla Tribune.।
প্রতিবেদক-
সম্পাদক-প্রকাশক,
দৈনিক জনতার দেশ
( অনলাইন পোর্টাল).


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category