• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
Headline
বাউফলে অজ্ঞাত ব্যক্তির মরদেহের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার! সাংবাদিক অরিত্রের ওপর নির্যাতনের ঘটনায় সিপিজের সহযোগিতা চেয়ে বিএমএসএফের চিঠি” কলাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার! তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ! ১৮ বছরের কম বয়সীদের বিচার হতে হবে শিশু আইনের মাধ্যমেই! সাবিলা নূরের কারণেই তিশার বিয়ে ভেঙেছে—গুঞ্জনের মাঝেও নীরব অভিনেত্রী ! রাজধানীর উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ চোরাই বাইসাইকেলসহ যুবক আটক! আ,ও,য়া,মী লীগ আ,গু,ন দিচ্ছে, জামায়াত-এনসিপি তাতে ঘি ঢালছে !  তরুণ-তরুণীদের দক্ষতা বৃদ্ধিতে ৬৪ জেলায় ফ্রি এআই কোর্স, থাকছে দৈনিক ভাতা ও খাবার সুবিধা বিশ্বব্যাপী বড় ধরনের কারিগরি বিভ্রাট: বাংলাদেশে ব্যবহার করা যাচ্ছে না আউটলুক ও মাইক্রোসফট টিমস !

সিরাজগঞ্জে বিএনপির দলীয় সংসদ সদস্য আইনুল হক এর গাড়িতে হামলা ও ভাঙচুর, অভিযোগের তীর জামাতে ইসলামী, এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মিদের ওপর।

Reporter Name
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

সিরাজগঞ্জ প্রতিনিধি|জনতার দেশঃ

সিরাজগঞ্জ রায়গঞ্জ -তারাশ আসনে বিএনপি দলীয় সংসদ সদস্যের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে।
শনিবার ১৫ আগস্ট বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সন্ধ্যায় উপজেলার চান্দাকোনা ও ধানগড়া বাজারে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা।
স্থানীয় নেতাকর্মীরা জানান, সম্প্রতি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ভবন নির্মাণের জন্য একটি সরকারি চিঠি বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করা হয়। চান্দাইকোনা এলাকায় টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি ভবন)স্থাপনের কথা উল্লেখ রয়েছে। সরকারি এ সিদ্ধান্তের পর উপজেলার একটি অংশ ধানগড়া আরেকটি অংশ চান্দাকোনায় মানববন্ধন করে। এ অবস্থায় এলাকায় টিটিসি ভবন নির্মাণের দাবি করা অংশের সঙ্গে এমপি আইনুল হক বৈঠকে বসেন।
ওই বৈঠকের একপর্যায়ে পক্ষে-বিপক্ষে লোকজনের মধ্যে কথা কাটাকাটি ও হট্টগোল শুরু হয়। ওই সময় আইনুল হক নিজ গাড়িতে ঘটনাস্থল ত্যাগ করার সময় পেছন থেকে ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এতে গাড়ির পেছনের কাঁচ ও একটি ক্যামেরা ভেঙ্গে যায়।
এ ঘটনার পর সংসদ সদস্য আইনুল হক বলেন, ভবন স্থাপনের বিষয়ে আলোচনার সময় জামাত এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে হট্টগোল শুরু হয়। সেখান থেকে আসার সময় হট্টগোলকারীরা গাড়িতে হামলা করেছে।
এ সময় তাকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা করেছে জামায়াত ও এনসিপি। পাশাপাশি নির্ধারিত স্থানেই টিটিসি ভবন স্থাপন করা হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহসানুজ্জামান বলেন, সংসদ সদস্যের গাড়িতে হামলার ঘটনার পর ঘটনার স্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় কেউ মামলা করেনি বা কাউকে আটক করা সম্ভব হয়নি।
তবে সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল ইসলাম জানান, অভ্যন্তরীণ গ্রুপিং এর কারনে তারা নিজেরাই নিজেদের গাড়ি ভাঙচুর করে এর দায় জামাতে ইসলামীর উপর চাপানোর চেষ্টা করছে। এ ঘটনার সঙ্গে জামাতে ইসলামির কোন সম্পৃক্ততা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category