• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
Headline
নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা! বাউফলে অজ্ঞাত ব্যক্তির মরদেহের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার! সাংবাদিক অরিত্রের ওপর নির্যাতনের ঘটনায় সিপিজের সহযোগিতা চেয়ে বিএমএসএফের চিঠি” কলাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার! তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ! ১৮ বছরের কম বয়সীদের বিচার হতে হবে শিশু আইনের মাধ্যমেই! সাবিলা নূরের কারণেই তিশার বিয়ে ভেঙেছে—গুঞ্জনের মাঝেও নীরব অভিনেত্রী ! রাজধানীর উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ চোরাই বাইসাইকেলসহ যুবক আটক! আ,ও,য়া,মী লীগ আ,গু,ন দিচ্ছে, জামায়াত-এনসিপি তাতে ঘি ঢালছে !  তরুণ-তরুণীদের দক্ষতা বৃদ্ধিতে ৬৪ জেলায় ফ্রি এআই কোর্স, থাকছে দৈনিক ভাতা ও খাবার সুবিধা

পাঁচবিবিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন।

Reporter Name
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:৯ আগষ্ট/২৬

বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার মধ্যদিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২৬। রবিবার ৯ আগস্ট দিনব্যাপী এর আয়োজন করেন পামডো।

সকাল ১০’টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। র‌্যালিতে আদিবাসী নারী-পুরুষ, শিশুরাও অংশ নেন। অনেকের হাতে ব্যানার, ফেস্টুন ও মাথায় ছিল আদিবাসী ঐতিহ্যবাহী টুপি। আন্তর্জাতিক আদিবাসী দিবস এ বছরের প্রতিপাদ্য ছিল “আদিবাসী ধাত্রীদের সম্মাননা: জীবন ও কল্যাণের সুরক্ষা”।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পামডোর নির্বাহী কর্মকর্তা হৈমন্তী সরকার। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান। এসময় আদিবাসীদের স্বার্থ রক্ষা নিয়ে বক্তব্য দেন আইএফইএসের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর রুমানা আমিন অর্চি, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার রুখসানা আফরোজ সিনিয়র ও পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি মোঃ আজাদ আলীসহ আদিবাসী নেতৃবৃন্দ।

বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর ভূমি অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও সাংস্কৃতিক অধিকার রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, আদিবাসী ধাত্রীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকেও এ বিষয়ে সমন্বিতভাবে কাজ করতে সবাইকে এগিয়ে আসতে হবে। পরিশেষে আদিবাসী নারী-পুরুষদের পরিবেশনায় ঐতিহ্যবাহী আদিবাসী সংস্কৃতির গান ও নৃত্য পরিবেশিত হয়।
প্রতিবেদক—
আকতার হোসেন বকুল,জয়পুর হাঁট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category