• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
Headline
বাউফলে অজ্ঞাত ব্যক্তির মরদেহের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার! সাংবাদিক অরিত্রের ওপর নির্যাতনের ঘটনায় সিপিজের সহযোগিতা চেয়ে বিএমএসএফের চিঠি” কলাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার! তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ! ১৮ বছরের কম বয়সীদের বিচার হতে হবে শিশু আইনের মাধ্যমেই! সাবিলা নূরের কারণেই তিশার বিয়ে ভেঙেছে—গুঞ্জনের মাঝেও নীরব অভিনেত্রী ! রাজধানীর উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ চোরাই বাইসাইকেলসহ যুবক আটক! আ,ও,য়া,মী লীগ আ,গু,ন দিচ্ছে, জামায়াত-এনসিপি তাতে ঘি ঢালছে !  তরুণ-তরুণীদের দক্ষতা বৃদ্ধিতে ৬৪ জেলায় ফ্রি এআই কোর্স, থাকছে দৈনিক ভাতা ও খাবার সুবিধা বিশ্বব্যাপী বড় ধরনের কারিগরি বিভ্রাট: বাংলাদেশে ব্যবহার করা যাচ্ছে না আউটলুক ও মাইক্রোসফট টিমস !

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণে ঐক্যবদ্ধ থাকার আহ্বান।

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

 

সোহেল আহমেদ বগুড়া সদর প্রতিনিধি:
ঐতিহাসিক ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে ‘জুলাই দিবসের তাৎপর্য ও চেতনা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট ২০২৬) আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও মাননীয় সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান।
অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, এর পটভূমি, আত্মত্যাগ এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় এ আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে এবং দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের অধিকার রক্ষার আদর্শ ধারণ করে এগিয়ে যেতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ রেজাউল করিম বাদশা বলেন, জাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ এই দিনটি শুধু স্মরণ করার নয়, বরং এর শিক্ষা ও আদর্শকে ব্যক্তি ও সমাজজীবনে ধারণ করাই হবে প্রকৃত শ্রদ্ধা। তিনি সকলকে দেশের উন্নয়ন, গণতন্ত্রের বিকাশ এবং জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি আবু হাসান বলেন, তরুণ সমাজই আগামীর বাংলাদেশ গঠনের মূল শক্তি। তাই ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করতে ছাত্রসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আলোচনা সভায় জেলা ছাত্রদলের নেতাকর্মীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মত্যাগের স্মরণে দোয়া ও নীরবতা পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category