তাসপিয়া নূর ( রায়পুরা,প্রতিনিধি):
গত ৩ বছর ধরে নরসিংদী টু রায়পুরা রাস্তা প্রশস্ত করণের উন্নয়ন কাজ অব্যাহত আছে।২০২৫ সালেই রাস্তা প্রশস্হ করণের কাজ সমাপ্ত হওয়ার কথা। কিন্ত কিছু সংখ্যক প্রভাবশালী ব্যক্তি নিজেদের আঞ্চলিক ক্ষমতার প্রভাব দেখিয়ে, ভূয়া দলিল সৃজন করে জায়গার মালিক সেজে রাস্তার উপরে সরকারি জায়গায় দোকানপাট- হোটেল রেস্টুরেন্ট নির্মাণ করে বছরের পর বছর ভোগদখল করে আসছিল। এ গুলো না ভেঙ্গে কোন ভাবেই রাস্তা প্রশস্হ করা সম্ভব নয় বিধায় আইনী প্রক্রিয়ার মাধ্যমে স্হাপনা গুলো সরকারি জায়গায় নির্মিত প্রমাণিত হওয়ায় এখন রোডস এন্ড হাইওয়ে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এতে এলাকাবাসীও আনন্দিত।
আরশিনগর হতে রায়পুরা, রোডস এন্ড হাইওয়ের যে কাজ চলতেছে তার মধ্যে আমিরগঞ্জ রেল স্টেশন হাসনাবাদ বাজারের দক্ষিণ পাশে কুদ্দুস খানের মিল থেকে করিমগঞ্জ টেম্পু স্ট্যান্ড মসজিদের পর্যন্ত ( রাস্তার দক্ষিণ পাশের) সকল অবৈধ স্থাপনা আগামী শনিবারের ২৫/০৪/২৬ ইং আগে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে রোডস এন্ড হাইওয়ে। নয়তোবা আগামী শনিবার সরকারিভাবে স্থাপনা সারানো হবে। অতএব যাদের এই অবৈধ স্থাপনা, দোকানপাট এবং দোকানের মালামাল আছে তা নিজ দায়িত্বে না সরালে পরবর্তীতে কোন ক্ষয় ক্ষতির জন্য রোডস এন্ড হাইওয়ে কিংবা ঠিকাদারি প্রতিষ্ঠান দায়ী থাকিবেনা মর্মে জন স্বার্থে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
তথ্য সূত্র
# Roads & Highway Division, Narsingdi
# ঠিকাদারি প্রতিষ্ঠান Rana Builders limited.