নরসিংদী থেকে রাসকিন আহমেদ জুয়েল:
নরসিংদী সদর থানা ও মাধবদী থানা এলাকার যোগাযোগের অতি গুরুত্বপূর্ণ ও জন সাধারণের পছন্দের রাস্তা হলো মদনগঞ্জ রোড৷ অথচ এই রোডটি চরম অনিরাপদ হয়ে উঠেছে। প্রতিনিয়ত হচ্ছে চুরি ডাকাতি ও খুনের মত ঘটনা। নেই কোন পুলিশি নিরাপত্তা ব্যবস্হা।
সর্বশেষ, গতকাল সোমবার দিবাগত রাতে (২০ এপ্রিল) মুজিবুর রহমান মজু (৫৫) নামে এক নিরীহ ব্যক্তিকে এখানে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি মাধবদীর বিরামপুরের বাসিন্দা।
নরসিংদী থেকে রাত ৮টার দিকে সিএনজি যোগে বাড়ি ফেরার পথে ময়লার ভাগাড়ের কাছে ৫নম্বর ব্রীজ এলাকায় দুর্বৃত্তরা তার গতিরোধ করে, তাকে জোরপূর্বক সিএনজি থেকে নামিয়ে নিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে।এটি কি স্রেফ ছিনতাই নাকি পরিকল্পিত খুন বিষয়টি এখনো ধোঁয়াশা।
এই রাস্তাটির নিরাপত্তা সুনিশ্চিত করতে নরসিংদী এবং নারায়ণগঞ্জ এর জেলা পুলিশ প্রশাসনকে কঠোর নজরদারি বাড়াতে হবে। দুটি জেলার যৌথ উদ্যোগে অপরাধী চক্রকে গ্রেফতার করে আসল রহস্য উদঘাটনে দৃঢ় পদক্ষেপ নিতে হবে।