• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
Headline
বাউফলে অজ্ঞাত ব্যক্তির মরদেহের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার! সাংবাদিক অরিত্রের ওপর নির্যাতনের ঘটনায় সিপিজের সহযোগিতা চেয়ে বিএমএসএফের চিঠি” কলাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার! তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ! ১৮ বছরের কম বয়সীদের বিচার হতে হবে শিশু আইনের মাধ্যমেই! সাবিলা নূরের কারণেই তিশার বিয়ে ভেঙেছে—গুঞ্জনের মাঝেও নীরব অভিনেত্রী ! রাজধানীর উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ চোরাই বাইসাইকেলসহ যুবক আটক! আ,ও,য়া,মী লীগ আ,গু,ন দিচ্ছে, জামায়াত-এনসিপি তাতে ঘি ঢালছে !  তরুণ-তরুণীদের দক্ষতা বৃদ্ধিতে ৬৪ জেলায় ফ্রি এআই কোর্স, থাকছে দৈনিক ভাতা ও খাবার সুবিধা বিশ্বব্যাপী বড় ধরনের কারিগরি বিভ্রাট: বাংলাদেশে ব্যবহার করা যাচ্ছে না আউটলুক ও মাইক্রোসফট টিমস !

সিরাজগঞ্জের কাজিপুরে সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে বিএনপির ছয় নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা।

Reporter Name
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

 

মোঃ আব্দুর রব মনসুর,
কাজিপুর উপজেলা প্রতিনিধি।

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ছয় নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি। একই সঙ্গে কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত পৃথক দুটি সাংগঠনিক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কাজিপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুর রশীদ রানা,উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আতিকুর রহমান আতিক, কাজিপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আসাদুল ইসলাম, কাজিপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আসিফ সরকার এবং মাইজবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মিস্টার-এর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাম্প্রতিক সাংগঠনিক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
অপর এক বিজ্ঞপ্তিতে কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলুকে দলীয় পদ থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং তার ছেলে সুমনের সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে তার সকল দলীয় পদ স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে তার আবেদনের প্রেক্ষিতে স্থগিতাদেশ প্রত্যাহার করা হলেও পুনরায় একই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে দলীয় পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বহিষ্কারের ফলে হাজী মিজানুর রহমান বাবলু বিএনপির কোনো সাংগঠনিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না। পাশাপাশি তার ছেলে সুমনের সঙ্গে দলের কোনো পর্যায়ের নেতা-কর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু-এর অনুমোদনক্রমে এ সাংগঠনিক সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
জেলা বিএনপির নেতারা জানান, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category