• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
Headline
নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা! বাউফলে অজ্ঞাত ব্যক্তির মরদেহের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার! সাংবাদিক অরিত্রের ওপর নির্যাতনের ঘটনায় সিপিজের সহযোগিতা চেয়ে বিএমএসএফের চিঠি” কলাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার! তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ! ১৮ বছরের কম বয়সীদের বিচার হতে হবে শিশু আইনের মাধ্যমেই! সাবিলা নূরের কারণেই তিশার বিয়ে ভেঙেছে—গুঞ্জনের মাঝেও নীরব অভিনেত্রী ! রাজধানীর উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ চোরাই বাইসাইকেলসহ যুবক আটক! আ,ও,য়া,মী লীগ আ,গু,ন দিচ্ছে, জামায়াত-এনসিপি তাতে ঘি ঢালছে !  তরুণ-তরুণীদের দক্ষতা বৃদ্ধিতে ৬৪ জেলায় ফ্রি এআই কোর্স, থাকছে দৈনিক ভাতা ও খাবার সুবিধা

নওগাঁ জেলা পুলিশ সুপারের উদ্যোগে অন্ধকারাচ্ছন্ন পোরশা-সরাইগাছি-গোমস্তাপুর সড়কে সোলার লাইট স্থাপন, অপরাধ দমনে নতুন উদ্যোগ।

Reporter Name
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

মোঃ রাফি হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁ জেলার পোরশা-সরাইগাছি-গোমস্তাপুর আঞ্চলিক সড়কে জননিরাপত্তা জোরদার ও অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে নওগাঁ জেলা পুলিশ। দীর্ঘদিন ধরে অন্ধকারে নিমজ্জিত এই গুরুত্বপূর্ণ সড়কের বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের উদ্যোগে এবং স্থানীয় জনগণের সহযোগিতায় বেশ কয়েকটি সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পোরশা-সরাইগাছি-গোমস্তাপুর সড়কটি নওগাঁ জেলার সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। রাতের বেলায় পর্যাপ্ত আলোর অভাবে এ সড়কে ছিনতাই, ডাকাতি ও বিভিন্ন অপরাধ সংঘটনের আশঙ্কা থাকত। নতুন করে সোলার লাইট স্থাপনের ফলে সড়কটি আলোকিত হওয়ায় জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত হওয়ার পাশাপাশি অপরাধ দমনে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
এদিকে স্থানীয় সংসদ সদস্য এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সরাইগাছি পুলিশ বক্সের কার্যক্রমও খুব শিগগিরই চালু হতে যাচ্ছে। পুলিশ বক্সটি চালু হলে ওই অঞ্চলে পুলিশের উপস্থিতি ও টহল কার্যক্রম আরও জোরদার হবে, যার ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, পত্নীতলা-সাপাহার-পোরশা-চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত ডমিনেন্ট পেট্রোলিং, গোয়েন্দা নজরদারি এবং জনসম্পৃক্ত পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে। সড়কটিকে অপরাধমুক্ত ও সাধারণ মানুষের জন্য নিরাপদ রাখতে নওগাঁ জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, সোলার লাইট স্থাপন এবং সরাইগাছি পুলিশ বক্স চালু হলে রাতের বেলায় যাতায়াত আরও নিরাপদ হবে এবং অপরাধীদের তৎপরতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে তারা আশাবাদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category