শিরোনাম :
নরসিংদী ২ আসনের এমপির যথেষ্ট যোগ্যতা থাকা সত্ত্বেও সংসদের স্পিকার হলেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। শ্রীনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ২০২৬ চরফ্যাশনে জুতার দাম কম বলায় ক্রেতাকে মারধর, লেদার ক্লাবের মালিক আটক। ইজরায়েল -মার্কিনী গোলা বর্ষনে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি এবং মুজতবা খামেনি প্রসঙ্গ। কলাপাড়া (পটুয়াখালী) হত্যা মামলা তুলে নিতে পুলিশের সন্মুখে স্বজনদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন। নার্সারি ও সামাজিক বনায়ন শিল্পে সমগ্র বাংলাদেশে রেকর্ড গড়েছেন নরসিংদির লুৎফর রহমান সরকার। বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ । যুদ্ধ নয়,শান্তিই হোক মানবতার বানী। অর্থের অভাবে মৃত্যু পথযাত্রী বাউফলের জহিরুল। হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং কিছু অজানা তথ্য
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

সম্রাট বাবরের পরাজয় এবং শানে শাহ ওবায়দুল্লাহ আহরার (রহঃ)।

Reporter Name / ১৬০ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

ডেক্স রিপোর্ট :

মীর্জা বাবর এক লক্ষ সৈন্যসহ সমরকন্দ অভিমুখে রাওয়ানা হইলেন। তৎকালীন সমরকন্দের সুলতান আবু সাইদ মির্জা এই সংবাদে ভীত হইয়া পড়িলেন এবং খাজা ওবায়দুল্লাহ আহরার (রহঃ)-এর খেদমতে হাজির হইয়া আরজ করলেন, “বাবরের সহিত যুদ্ধ করিবার শক্তি আমার নাই।আমি কোন পথ অবলম্বন করিব?”

খাজা ওবায়দুল্লাহ আহরার (রহঃ) বললেন, “আপনার রাজ্য রক্ষার ভার আমি স্বহস্তে গ্রহন করিলাম।আমি তাহা রক্ষা করিব।”

ইহার পরে বাবরের সৈন্যদলে মহামারী দেখা দিল এবং বাবর স্বয়ং মীর্জা আবু সাইদের সহিত চুক্তি করিয়া কোন মতে প্রান লইয়া প্রত্যাবর্তন করিলেন।

শানে শাহ ওবায়দুল্লাহ আহরার (রহঃ)…

খাজা আহরার (রহঃ)বলিতেন, “আমি যদি শুধু পীরের মর্যাদায় অধিষ্ঠিত হই, তাহা হইলে বর্তমানে কোন পীরই মুরিদ করিবার জন্যে একটি মানুষ পাইবেন না।কিন্তু আমার ওপর অন্য কাজের ভার ন্যাস্ত করা হইয়াছে।আমি মুসলমানদের জালিমের হাত থেকে রক্ষা করি, শরীয়তের আইন কানুন প্রচলন করি এবং এই জন্যই সুলতানদিগকে অবরোধ করি।আল্লাহ পাক আমাকে এইরুপ শক্তি প্রদান করিয়াছেন যে, যদি ‘খাতা’ নামক স্থানের বাদশাহকেও আমি চিঠি দেই যে, তুমি রাজতখত ত্যাগ করিয়া খালি মাথায়, খালি পায়ে,আমার আস্তানায় হাজির হও, তাহা হইলে সেও আমার আদেশ পালনে ব্রতী হইবে।কিন্তু আমি আল্লাহ্‌ তায়ালার হুকুম ব্যাতীত কোন কাজে হস্তক্ষেপ করি না।আল্লাহ তায়ালার ইরাদার বা ইচ্ছার তাবে করা বা পালন করার নামই তরীকতের আদব।”

সমরকন্দে হযরত শাহ ওবায়দুল্লাহ আহরার (রহঃ)-এর পবিত্র মাজার অবস্থিত।

তথ্যসূত্রঃ হালাতে মাশায়েখে নকশবন্দিয়া মোজাদ্দেদিয়া (রাঃ), ২৪৫ , ২৪৮ পৃষ্ঠা

তথ্যঋণ: হযরত মুজাদ্দিদ – ই- আল ফেসানি একাডেমি, রংপুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category