• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
Headline
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে ভারত সরকার বারবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখ পাত্রের মাধ্যমে এর উত্তর দিয়ে দিছে- বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী! নাসিরনগরের খাগালিয়া গ্রামে মৎস্য জীবীর জালের গুদামে আগুন, ১৪ লাখ টাকা ক্ষতির দাবি! বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনের ৬০ দশকের বিশিষ্ট জনপ্রিয় সহ অভিনেত্রী “সুলতানা” এর অজানা কাহিনী! ১১ অক্টোবর থেকে গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় ঘেরাও, লাগাতার অবস্থান কর্মসূচি সহ ড. ইউনুস এর কুশপুত্তলিকা দাহ করার ঘোষণা! সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারী গ্রেপ্তার, বেরিয়ে আসছে শত কোটি টাকা হাতিয়ে নেওয়া আন্তর্জাতিক চক্রের ভয়ঙ্কর তথ্য! ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার স্থানীয় কলেজ সংলগ্ন কাশবনে হাত-পা বাঁধা যুবকের লাশ: মোবাইল উদ্ধারে হত্যার রহস্য উদঘাটন! কয়লা খনির কারণে ক্ষতিগ্রস্থ চৌহাটি ও কাজীপাড়া কমিটির সমন্বয়ে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত! নওগাঁয় ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ধামইরহাটে নিহত ১; রাতভর অভিযানে গ্রেপ্তার ৭! রাজধানী ঢাকা শহরে জিগাতলায় ঢাকা কলেজের ছাত্র স্থানীয়দের মধ্যে সংঘর্ষ হোস্টেল ভাঙচুর! মেধা বিকাশে পিছিয়ে পড়া আদিবাসী ‘তুরি’ জনগোষ্ঠীর যে দরিদ্র ছেলেটি আজ গণপ্রজাতন্ত্রীবাংলাদেশ সরকারের বিচারক পদ মর্যাদায় অধিষ্ঠিত!

নেত্রকোনার কেন্দুয়ায় ১২ বছরের শিশুকে পাটক্ষেতে ধর্ষণ।

Reporter Name
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

কেন্দুয়া থেকে শাহ আলী তৌফিক রিপন :
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় আপন দুলাভাইয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে ১২ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। গত ২৯ জুন (২০২৬) তারিখ সন্ধ্যায় উপজেলার বাট্টা (ভাটিপাড়া) এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাটি ধামাচাপা দিতে এবং স্থানীয়ভাবে আপস-মীমাংসার জন্য একটি মহল জোর প্রচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ২৯/০৬/২০২৬ ইং তারিখ বিকেল অনুমান ৬:০০ ঘটিকায় কেন্দুয়া থানাধীন মোজাফফরপুর ইউনিয়নের গগডা গ্রামের মোঃ বাচ্চু মিয়ার মেয়ে ভিকটিম সোনিয়া আক্তার (১২) একই থানার চিরাং ইউনিয়নের বাট্টা মাইজপাড়া গ্রামে তার আপন দুলাভাই মোঃ রিপন মিয়ার বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে রওনা হয়।সন্ধ্যা আনুমানিক ৭:৩০ ঘটিকায় সোনিয়া বাট্টা (ভাটিপাড়া) নামক স্থানে পৌঁছালে, পূর্ব থেকে ওত পেতে থাকা স্থানীয় মৃত মন্নাফ হোসেনের ছেলে অভিযুক্ত মোঃ মতি মিয়া (৫৫) তাকে একা পেয়ে মুখ চেপে ধরে। পরবর্তীতে সকলের অগোচরে রাস্তার পাশে একটি পাটক্ষেতে নিয়ে গিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে।একটি ১২ বছরের অবুঝ শিশু ধর্ষণের শিকার হওয়ার পর যেখানে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার কথা, সেখানে উল্টো ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ও মাতব্বর বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ না নিয়ে লোকলজ্জার ভয় দেখিয়ে আপস-মীমাংসার জন্য দফায় দফায় সালিশ-বৈঠকের আলোচনা করছেন। এতে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে ভুক্তভোগীর পরিবার এবং স্থানীয় সচেতন মহলে।ধর্ষণের মতো একটি জঘন্য ফৌজদারি অপরাধকে স্থানীয়ভাবে মীমাংসা করার কোনো আইনি সুযোগ নেই। এই বিষয়ে স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং অভিযুক্ত লম্পট মতি মিয়াকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে এলাকাবাসী।এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো আনুষ্ঠানিক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীর কঠোর শাস্তির জন্য পুলিশ প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে ভুক্তভোগী পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category