• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
Headline
ডায়ালাইসিস সেবা চালু রাখতে স্যান্ডরের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াল সরকার! কলাপাড়ায় ২৫০ পরিবারের মাঝে শীতকালীন সবজির বীজ বিতরণ! দুদকের মহাপরিচালক হলেন অবসর প্রাপ্ত: সেনা কর্মকর্তার কন্যা রুবিনা ফেরদৌসী! জুবাইদা রহমান-সোফির বৈঠক : নারীর ক্ষমতায়ন ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা! হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, একটিতে মৃত্যুদণ্ড! মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের ফেরাতে দূতাবাসের উদ্যোগ! পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেফতার ৪৬৫! রাজধানীতে আবারও ককটেল বিস্ফোরণ, পথচারী আহত! সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর! নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৪ জনের অবস্থা গুরুতর!

মুম্বাই চলচ্চিত্রে শ্রেয়া ঘোষাল নিয়ে সংগীত পরিবেশনে অনেকেই আমাকে নানা কথা বলেছিল — ফারাহ খান

Reporter Name
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

বিনোদন ডেস্কঃ

ভারতের অন্যতম জনপ্রিয় ও বহুমুখী প্রতিভাধর সংগীতশিল্পী শ্রেয়া ঘোষালের প্রতিভায় প্রথম থেকেই আস্থা ছিল বলিউডের কোরিওগ্রাফার ও পরিচালক ফারাহ খানের। কিন্তু বলিউডের অনেকেই সেই সময়ে শ্রেয়াকে দিয়ে বড় সিনেমায় গান গাওয়ানোর পক্ষপাতী ছিলেন না। এমনকি পরিচালক ফারাহ খানকেও অনেকে ফোন করে এ সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন।
সম্প্রতি এ সংগীতশিল্পীর মুম্বাইয়ের বাড়িতে গিয়ে এমনই এক পুরোনো কাহিনি শোনালেন এ কোরিওগ্রাফার। উঠে এলো ‘ম্যায় হুঁ না’ সিনেমায় তাদের প্রথম কাজের স্মৃতি।
২০০৩ সালে ‘ম্যায় হুঁ না’ সিনেমার গান রেকর্ড করেন শ্রেয়া ঘোষাল। তখন তার বয়স খুবই কম ছিল। ফারাহ খান সেই স্মৃতি হাতড়ে জিজ্ঞাসা করেন— শ্রেয়া, ‘ম্যায় হুঁ না’-র জন্য গান গাইতে যখন এসেছিলে, তখন তোমার বয়স কত ছিল?’ এর পরেই আবার কোরিওগ্রাফার বলেন, ‘ও তখন একেবারেই নতুন। খুব কমবয়সি প্রতিভা। আমি সিনেমার জন্য একটা নতুন কণ্ঠ চেয়েছিলাম।’
সঞ্জয় লীলা বানসালির ‘দেবদাস’ সিনেমায় গান গেয়েই পরিচিতি পান সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। তারপরেই তাকে ‘ম্যায় হুঁ না’-তে গাওয়ার সুযোগ দেন ফারাহ খান। সিনেমার সেটে প্রথম দিনের অভিজ্ঞতার কথাও শেয়ার করে নেন গায়িকা। শ্রেয়া বলেন, ‘প্রথমবার দেখেছিলাম, শুটিংয়ের জায়গায় এত রকম খাবারের আয়োজন করা হয়।’
শ্রেয়ার গলায় গান শুনে ফারাহ এতটাই মুগ্ধ হন যে, তাকে উপহারও দেন। তবে এই কিশোরী গায়িকাকে সিনেমায় নেওয়ার নেপথ্যে সুরকার অনু মালিকের বড় ভূমিকা ছিল। অনুই তাকে শ্রেয়ার কথা বলেছিলেন। ফারাহ খান বলেন, ‘অনু বলেছিল— এই মেয়েটিকে নাও। অসাধারণ গান গায়।’
তবে শ্রেয়া ঘোষালকে নিয়ে প্রথমে কিছুটা দ্বিধায় ছিলেন ফারাহ খানও। কারণ ‘তুম হে জো ম্যায়নে দেখা’ গানটি ছিল বেশ আবেদনময়। সেই সময়ে শ্রেয়ার বয়স মাত্র ১৭ কিংবা ১৮ বছর। এ কোরিওগ্রাফার বলেন, ‘আমি ভাবছিলাম, ও কীভাবে এই গান গাইবে! এই গানটা তো অনেকটা সুনিধি চৌহানের ধরনের। কিন্তু তুমি দারুণ গেয়েছিলে।’
তথ্য: জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম।

ছবিঃ

সংগৃহিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category