• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
Headline
ভৌতিক সাজ নয়, হ্যালোইনে বনপরীর সাজে মিথিলা! নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে ৭০ পিস ট্যাপেন্টাডলসহ দুই যুবক আটক, মোটরসাইকেল জব্দ! নওগাঁ জেনারেল হাসপাতালে কারাবন্দী অবস্থায় বগুড়া জেলা আ.লীগ নেতা জাকির হোসেনের মৃত্যু! গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধিতে মজুরি বোর্ড গঠন করা হয়েছে—এমপি মিলন! কালীগঞ্জে এসআরবির অভিযানে উইনকেরেক্স সহ দুই মাদক কারবারি আটক! ১১ বছরের শিশু আমিনুর রহমান নিখোঁজ, সন্ধান চেয়ে মায়ের আকুতি দীর্ঘদিনের পরিচিত নৌকার মাঝি ১০ হাজার টাকার বিনিময়ে রায়পুরার শ্যামল চন্দ্র দাস কে কিলার দের কাছে হস্তান্তর করে, গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি! নাসিরনগরে অটোচালক হত্যার মূল আসামি গ্রেফতার, ঘটনাস্থল দেখালেন ঘাতক! নাসিরনগরে দেশীয় মাছের শুঁটকি তৈরিতে ব্যস্ত সময় পার করছে জেলেরা! স্ত্রীর জন্মদিনে আবেগী বার্তা ওমর সানীরঃ ৩ বছর ধরে আমেরিকায় স্ত্রী চিত্র নায়িকা মৌসুমি!

নওগাঁ জেনারেল হাসপাতালে কারাবন্দী অবস্থায় বগুড়া জেলা আ.লীগ নেতা জাকির হোসেনের মৃত্যু!

Reporter Name
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

মোঃ রাফি হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁ জেলা কারাগারে বন্দী থাকা অবস্থায় অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর জাকির হোসেন নবাব (৫৮) নামে বগুড়া জেলা আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১২টার দিকে নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

নিহত জাকির হোসেন নবাব বগুড়ার সোনাতলা উপজেলার জোরগাছা গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হয়ে নওগাঁ জেলা কারাগারে বন্দী ছিলেন।

নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রেহনুমা মুনমুন জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে জাকির হোসেন নবাবের মৃত্যু হয়। তাঁকে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

নওগাঁ জেলা কারাগারের সুপার রতনা রায় জানান, বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হয়ে জাকির হোসেন নবাব কারাগারে বন্দী ছিলেন। সকালে তিনি অসুস্থ বোধ করলে দ্রুত তাঁকে নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছিল বলে তিনি জানতে পেরেছেন।

কারা সুপার আরও জানান, মৃত্যুর বিষয়ে হাসপাতাল থেকে তখনো আনুষ্ঠানিক কোনো কাগজপত্র বা তথ্য কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছায়নি।

এদিকে, কারাগারে অসুস্থ হওয়ার পর হাসপাতালে নেওয়া এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যুর ঘটনায় হাসপাতাল ও কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তথ্যের অপেক্ষা রয়েছে। তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এবং এ-সংক্রান্ত অন্যান্য তথ্য আনুষ্ঠানিকভাবে জানা গেলে বিস্তারিত প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category