• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
Headline
দীর্ঘদিনের পরিচিত নৌকার মাঝি ১০ হাজার টাকার বিনিময়ে রায়পুরার শ্যামল চন্দ্র দাস কে কিলার দের কাছে হস্তান্তর করে, গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি! নাসিরনগরে অটোচালক হত্যার মূল আসামি গ্রেফতার, ঘটনাস্থল দেখালেন ঘাতক! নাসিরনগরে দেশীয় মাছের শুঁটকি তৈরিতে ব্যস্ত সময় পার করছে জেলেরা! স্ত্রীর জন্মদিনে আবেগী বার্তা ওমর সানীরঃ ৩ বছর ধরে আমেরিকায় স্ত্রী চিত্র নায়িকা মৌসুমি! এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে হাসিনা- কামালের সম্পত্তি বাজেয়াপ্তকরণের চিঠি!” কারামুক্তিতে আখতারুজ্জামানকে জামায়াতের ফুলেল শুভেচ্ছা! কলাপাড়ায় বিদ্যুৎ স্পৃষ্টে একজনের মৃ**ত্যু!! মিরপুরে শ্রমিক আন্দোলনে পুলিশ সদস্যকে লাঠিপেটা! মিরপুরে পোশাকশ্রমিক–পুলিশ সংঘর্ষ, মেট্রোরেলের দুটি স্টেশন বন্ধ! সাফে সেই ‘অভিশপ্ত’ ঘড়ির কাঁটা কি এবারও কাঁদাবে বাংলাদেশকে?

মিরপুরে পোশাকশ্রমিক–পুলিশ সংঘর্ষ, মেট্রোরেলের দুটি স্টেশন বন্ধ!

Reporter Name
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ

বেতন বাড়ানোর দাবিতে আজ মঙ্গলবার তৃতীয় দিনের মতো মিরপুরে সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। সকালে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলে। এতে মিরপুর–১০ ও মিরপুর–১১ মেট্রোরেল স্টেশনে ট্রেন থামা বন্ধ হয়ে গেছে। এই দুটি স্টেশনে মেট্রোরেল থামছে না।
তবে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল করছে। অন্যান্য স্টেশনে যাত্রী ওঠানামা স্বাভাবিক আছে।
ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি (ডিএমটিসিএল)। সংস্থাটির সূত্র জানিয়েছে, বেলা ১১টা ৫০ মিনিটে মিরপুর–১০ এবং মিরপুর–১১ নম্বর মেট্রোস্টেশনে ট্রেন থামা বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে স্টেশন দুটির সবগুলো গেট বন্ধ রাখা হয়েছে। অর্থাৎ ওই স্টেশন দুটিতে কোনো যাত্রী ঢুকতে পারছে না। আবার ট্রেন না থামার কারণে যাত্রীও নামছে না।
সকাল ১০টার কিছু পরে পোশাক শ্রমিকেরা আবারও রাস্তায় নামে। একপর্যায়ে তাঁদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। আন্দোলনকারীরা মিরপুর–১১ মেট্রো স্টেশনের নিচে পরিত্যক্ত কাঠ, বাঁশে আগুন দেয়। এতে নিচের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর মেট্রোরেলের স্টেশনও বন্ধ করে দেওয়া হয়।
ডিএমটিসিএল সূত্র বলছে, মেট্রোরেল পুলিশের পক্ষ থেকে সতর্কতার অংশ হিসেবে দুটি স্টেশন বন্ধ রাখার পরামর্শ আসে।
গত রোববারও কাজীপাড়া, মিরপুর–১০ ও পল্লবী মেট্রো স্টেশন দুই ঘণ্টার বেশি বন্ধ রাখা হয়। এটিকে ডিএমটিসিএল বলছে, স্টেশন ‘স্কিপ’ করা। অর্থাৎ মেট্রোরেল চলাচল করবে। শুধু দুটি স্টেশনে যাত্রী ওঠা–নামা বন্ধ থাকবে।
তথ্য: বিভিন্ন গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category