• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
Headline
নিরাপত্তা উদ্বেগের মধ্যে এএফসি চ্যাম্পিয়নস লিগের স্কোয়াডে নেই রোনালদো! বেতন নিয়ে আন্দোলন, মালদ্বীপে ১৫০ বাংলাদেশিকে দেশে পাঠানোর শঙ্কা! রাতজাগা ও সকালে ক্লান্তির সঙ্গে বিষণ্নতার নতুন ধরনের সম্পর্ক খুঁজে পেলেন বিজ্ঞানীরা! জুলাই হত্যাকাণ্ড • আমু, শাজাহান খান, দীপু মনিসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ! অ্যাপলের নতুন প্রধান নির্বাহীর বড় পরীক্ষা আজ! ফর্মুলা ওয়ান রেসিং প্রতিযোগিতার জয়-পরাজয়েও ভূমিকা রাখছে এআই! চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যন্সের এফবিআইয়ের ভাষ্য, ‘উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সাইবার অপরাধী গোষ্ঠী “ট্রেডারট্রেইটর” এ হামলার জন্য দায়ী! শিশুদের দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ! আজব বাংলাদেশঃ৩২ কোটি টাকার মাছের শুমারিতে পরামর্শকেই ব্যয় ২৩ কোটি! মধ্যবর্তী নির্বাচনের পরই ইরানে হামলা চালাতে ট্রাম্পকে চাপ নেতানিয়াহুর!

ডিমলায় বিভিন্ন কলেজ ও বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর জাতীয় ছাত্রশক্তিতে যোগদান!

Reporter Name
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

 

 

(নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় জাতীয় ছাত্রশক্তিতে উপজেলার বিভিন্ন কলেজ ও বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী যোগ দিয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার জনতা ডিগ্রি মহাবিদ্যালয়ের হলরুমে জাতীয় ছাত্রশক্তির ডিমলা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত যোগদান অনুষ্ঠানে তাঁরা আনুষ্ঠানিকভাবে সংগঠনটিতে যোগ দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় ছাত্রশক্তি ডিমলা উপজেলা শাখার আহ্বায়ক তুষার ইমরান। সঞ্চালনা করেন সংগঠনটির সদস্যসচিব উমর ফারুক (সুমন) ও যুগ্ম আহ্বায়ক সেলিম হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক আবু সাঈদ লিয়ন। প্রধান আলোচক ছিলেন জাতীয় ছাত্রশক্তির রংপুর বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আরশাদ হুসাইন। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. সাইদুজ্জামান বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি নীলফামারী জেলা শাখার আইন সম্পাদক অ্যাডভোকেট আসিফ ইকবাল মাহমুদ ও দপ্তর সম্পাদক মো. জবের আত্তারি, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় উপপ্রচার সম্পাদক মোহাম্মদ জামিল হোসেন, এনসিপি ডিমলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. জিয়ারুল ইসলাম জিয়া, জাতীয় যুবশক্তি নীলফামারী জেলা শাখার আহ্বায়ক মো. সৈয়দ মেহেদী হাসান আশিক, জাতীয় যুবশক্তি রংপুর মহানগর শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মোতায়াক্কিল বিল্লাহ শাহ ফকির, জাতীয় ছাত্রশক্তি নীলফামারী জেলা শাখার আহ্বায়ক মো. ইমরান আলী শাহ ও সদস্যসচিব মো. সাকিব ইসলাম এবং জাতীয় যুবশক্তি ডিমলা উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্যসচিব মো. মোসলেম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ লিয়ন বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সততা, নৈতিক মূল্যবোধ, বিবেকবোধ ও অধ্যবসায়ের চর্চার মাধ্যমে দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এবং জনপ্রতিনিধিদের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলা ও প্রতিবাদ করার সংস্কৃতি চালু করতে হবে।

তিনি আরও বলেন, অতীতে ফ্যাসিবাদী সরকারের মতো বর্তমান বা ভবিষ্যতের কোনো সরকার যদি জনগণের অধিকার হরণ করে, তাহলে জনগণ তাদের বিরুদ্ধেও রুখে দাঁড়াবে। তরুণ প্রজন্মকে সততা ও সাহসিকতার সঙ্গে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হতে হবে।

তিনি অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় এসে সংস্কারের পথ থেকে সরে গেছে। প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও জাতীয় ছাত্রশক্তি সারা দেশে সাংগঠনিক কার্যক্রম জোরদার করছে বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে ডিমলায় সংগঠনকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধান আলোচক আরশাদ হুসাইন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে কোনো ধরনের আপস করা হবে না। প্রয়োজনে নতুন আন্দোলনের সূচনা নীলফামারীর ডিমলা থেকেই হবে।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান। বিভিন্ন কলেজ ও বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর যোগদানের মধ্য দিয়ে ডিমলায় জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category