• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
Headline
রাতজাগা ও সকালে ক্লান্তির সঙ্গে বিষণ্নতার নতুন ধরনের সম্পর্ক খুঁজে পেলেন বিজ্ঞানীরা! জুলাই হত্যাকাণ্ড • আমু, শাজাহান খান, দীপু মনিসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ! অ্যাপলের নতুন প্রধান নির্বাহীর বড় পরীক্ষা আজ! ফর্মুলা ওয়ান রেসিং প্রতিযোগিতার জয়-পরাজয়েও ভূমিকা রাখছে এআই! চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যন্সের এফবিআইয়ের ভাষ্য, ‘উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সাইবার অপরাধী গোষ্ঠী “ট্রেডারট্রেইটর” এ হামলার জন্য দায়ী! শিশুদের দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ! আজব বাংলাদেশঃ৩২ কোটি টাকার মাছের শুমারিতে পরামর্শকেই ব্যয় ২৩ কোটি! মধ্যবর্তী নির্বাচনের পরই ইরানে হামলা চালাতে ট্রাম্পকে চাপ নেতানিয়াহুর! ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, শেষ মুহূর্তে যে বার্তা দেন পাইলট! গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর!

ফর্মুলা ওয়ান রেসিং প্রতিযোগিতার জয়-পরাজয়েও ভূমিকা রাখছে এআই!

Reporter Name
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

সায়েন্স ডেস্কঃ

ফর্মুলা ওয়ান রেসিং প্রতিযোগিতায় গাড়িতে গতির ঝড় তুলে অনেক চালকই তারকা বনে গেছেন। রেসিং প্রতিযোগিতায় গাড়ি চালানোর পেছনে শুধু চালকের বুদ্ধিমত্তা নয়, তথ্যনির্ভর বিশাল কার্যক্রমও ভূমিকা রেখে থাকে। তাই মাইক্রোসফটের অ্যাজুর ক্লাউড কম্পিউটিং এবং অ্যাজুর ব্যাচের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের মাধ্যমে রেসের কৌশলবিদেরা হাজার হাজার সিমুলেশন রিয়েল-টাইমে পরিচালনা করছেন।
মার্সিডিজ-এএমজি পেট্রোনাস এফ১ টিমের লিড রেস কৌশলবিদ জোসেফ ম্যাকমিলান বলেন, ‘অ্যাজুর ব্যাচ আমাদের রেস স্ট্র্যাটেজিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। এর মাধ্যমে আমরা পুরো রেসের প্রতিটি ল্যাপ, পিট স্টপ ও ওভারটেকের দৃশ্যপট মুহূর্তেই সিমুলেশন করতে পারি। ভালো কৌশলবিদ হতে গেলে যৌক্তিক চিন্তা, ডেটা বিশ্লেষণ ও মডেলিংয়ে দক্ষ হতে হয়। বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা ও এআই কোডিং টুল ব্যবহারের ফলে অতি দ্রুত জটিল সিমুলেশন দ্রুত চালু করা সম্ভব হচ্ছে।’
ম্যাকমিলান ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে গণিতে পিএইচডি শেষ করে মার্সিডিজ এফ১ টিমে যোগ দেন। বর্তমানে তিনি দলটির কৌশল বিভাগের নেতৃত্ব দিচ্ছেন। গত ৩ মে মিয়ামি গ্রাঁ প্রি শুরুর আগে ম্যাকমিলান ট্র্যাকের পাশের কনসোলে বসে একাধিক তথ্য বিশ্লেষণ করছিলেন। ব্রিটেনের জর্জ রাসেল পঞ্চম স্থানে এবং ১৯ বছর বয়সী কিমি আন্তোনেল্লি পোল পজিশন থেকে রেস শুরু করেন। কার রেসে এক সেকেন্ডের হাজার ভাগের এক ভাগ সময় জয়ের ব্যবধান গড়ে দেয়। রেস স্ট্র্যাটেজিস্টের মূল কাজ রেসের সময় চাকার টায়ার পরিবর্তন ও সঠিক সময়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া।
রেস চলাকালে প্রতিপক্ষের গাড়ি, আবহাওয়াসহ বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে কম সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। মিয়ামি গ্রাঁ প্রিতে আন্তোনেল্লি শুরুতে রেসের নিয়ন্ত্রণ কিছুটা হারিয়ে দ্বিতীয় স্থানে নেমে যান। পরিস্থিতি সামাল দিতে ম্যাকমিলান তাৎক্ষণিক আন্ডারকাট কৌশল গ্রহণ করেন। আন্ডারকাট হলো সামনের গাড়ির আগেই পিট স্টপ নেওয়া, যাতে নতুন টায়ারের সুবাদে গতি বাড়িয়ে সামনের গাড়িকে টেক ওভার করা যায়। মেঘলা আবহাওয়া সত্ত্বেও হালকা ড্রাই টায়ারে আন্তোনেল্লির গাড়ি গতি বাড়ানোর ঝুঁকি নেন ম্যাকমিলান। রেডিও ইন্টারকমে নির্দিষ্ট মেসেজ পাঠিয়ে নিখুঁত সময়ে আন্তোনেল্লিকে নির্দেশনা দেওয়া হয়। কৌশলটি শতভাগ সফল হওয়ায় আন্তোনেল্লি আবার রেসের নেতৃত্বে ফেরেন এবং শেষ পর্যন্ত ট্রফি জয় করেন।
রেস শেষে চালক কিমি আন্তোনেল্লি জানান, কৌশলবিদেরা চমৎকার কাজ করেছেন। দুর্দান্ত কৌশলের মাধ্যমে বড় একটা জয় নিশ্চিত করেছেন তাঁরা। ম্যাকমিলান জানান, এ জয় প্রমাণ করে তথ্য ও কৌশলবিদ দলের নেওয়া নিখুঁত কৌশল ফর্মুলা ওয়ান রেসিং প্রতিযোগিতায় কতটা গুরুত্বপূর্ণ।
তথ্য: প্রথম আলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category