• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
Headline
৫ সাংবাদিক হত্যার বিচার দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছেন ময়মনসিংহ বিভাগ সাংবাদিকরা! পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত! কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার! সোনাম কাপুর ব্লেন্ডার্স প্রাইড এক্স এফডিসিআই ফ্যাশন ট্যুর ২০২৫-এর মঞ্চে র‍্যাম্পে হেঁটে পোশাকী ছবিতে কাকে শ্রদ্ধা নিবেদন করলেন? গুণগত মান বিচারে ভাল স্টরি হলে চলচ্চিত্র জগতে শাকিব খান ছাড়া ও সফলতা সম্ভব! কুয়াকাটায় হোটেল ইস্তানবুল’র নির্মাণ কাজ বন্ধ করে দিলো প্রশাসন! রাজধানীর পরিবেশ দূষণ চিত্র! কাহালুতে সাংবাদিকতার পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ! টাকা না পেলে ব্যবসায়ীদের হুমকি—নেপথ্যে কারা? মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে অর্ধশত বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট! নরসিংদীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব  মোঃ কামরুজ্জামান চৌধুরীর আগমনে  জেলা পুলিশ সুপার এর  শুভেচ্ছা জ্ঞাপন!

জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিরাই অগ্রণী ভূমিকা পালন করেছে—–মালয়েশিয়া সফরে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক!

Reporter Name
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

পলিটিক্যাল ডেস্ক|জনতার দেশঃ

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক মালয়েশিয়া সফরে গেছেন। সেখানে এক অনুষ্ঠানে তিনি বলেন, দেশের অর্থনীতি ও জাতীয় অগ্রগতিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময়ও প্রবাসীরা বিভিন্নভাবে অগ্রণী ভূমিকা রেখেছেন।
প্রবাসীদের সংগঠিত শক্তি ও সম্মিলিত উদ্যোগ দেশের পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মনে করেন তিনি।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে মালয়েশিয়ার কেলাংয়ে লেমবাগা গেটওয়ে আসলি হলরুমে বাংলাদেশ খেলাফত মজলিসের মালয়েশিয়া শাখা আয়োজিত সিরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, শুধু স্লোগান দিয়ে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। এজন্য সমাজে ন্যায়বিচার, সাম্য ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। ইসলামের ন্যায়বিচার, সাম্য ও সৌন্দর্য প্রতিষ্ঠিত হলেই মানুষ এর সুফল ভোগ করতে পারবে। ইসলামকে বিজয়ী করার মাধ্যমেই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ২৩ বছরের নবুয়তি জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা হলো দ্বীনের শিক্ষা ও দাওয়াতের পাশাপাশি ন্যায়বিচার প্রতিষ্ঠা। মক্কায় দীর্ঘ ১৩ বছর নির্যাতন সহ্য করেও তিনি দাওয়াতের কাজ চালিয়ে গেছেন। পরবর্তী সময়ে মদিনায় ইসলামী সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের অধিকার, মর্যাদা ও স্বাধীনতা নিশ্চিত করার দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তিনি আরও বলেন, পৃথিবী থেকে সব ধরনের বৈষম্য ও অবিচার দূর করে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা নবী-রাসুলদের আগমনের অন্যতম উদ্দেশ্য। তাই যেখানেই জুলুম ও বৈষম্য দেখা দেবে, সেখানেই এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জালিমকে সহযোগিতা করার অর্থ তার জুলুম বন্ধ করা, আর মজলুমকে সহযোগিতা করার অর্থ তার অধিকার রক্ষায় পাশে দাঁড়ানো।
বাংলাদেশের ইতিহাসে আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, হাজী শরীয়তুল্লাহ, তিতুমীর ও মাওলানা কারামত আলী জৌনপুরীর (রহ.) মতো ব্যক্তিত্বরা অন্যায় ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। সেই ঐতিহাসিক ধারাবাহিকতায় ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সংগঠনের সদস্য হয়ে নিয়মতান্ত্রিকভাবে কার্যক্রম পরিচালনা এবং দেশে ও প্রবাসে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে সম্মিলিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ খেলাফত মজলিস মালয়েশিয়া শাখার সভাপতি মুফতি তাকী উল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান কাউসারের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ ফয়সল। সম্মেলনে মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশ থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category