• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
Headline
সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি! ট্রাইব্যুনালে হাজির হয়ে আদালত অবমাননা করায় নিঃশর্ত ক্ষমা চাইলেন দুই আইনজীবী! জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিরাই অগ্রণী ভূমিকা পালন করেছে—–মালয়েশিয়া সফরে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক! জরুরী নির্দেশে পুলিশের ৩ কর্মকর্তা বদলীর প্রজ্ঞাপন জারি! “এয়ার কোয়ালিটি ইনডেক্স ” জরিপে বিশ্বে দূষিত নগরীর তালিকায় রাজধানী ঢাকা ৫ম অবস্হানে! মাঝরাতে রাজধানীর গুলশান কিংফিশার রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ অ্যালকোহল জব্দ! ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব ড. মো. কামরুজ্জামান! সাইবার হামলার আশঙ্কাঃ ঝুঁকিতে রয়েছে দেশের ৭০ শতাংশ ওয়েব সাইট! ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত বাজার গুলোতে ডেনিম পোশাক রপ্তানিতে শীর্ষ অবস্হানে বাংলাদেশ! অংশীদারিত্ব সুদৃঢ় করতে মালয়েশিয়ার সঙ্গে রপ্তানি বাজার সম্প্রসারণ শীঘ্রই শুরু হচ্ছে মুক্ত বাণিজ্য চুক্তির বৈঠক!

“এয়ার কোয়ালিটি ইনডেক্স ” জরিপে বিশ্বে দূষিত নগরীর তালিকায় রাজধানী ঢাকা ৫ম অবস্হানে!

Reporter Name
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

স্টাফ রিপোর্টার| জনতার দেশঃ

বাংলাদেশের রাজধানী ঢাকা বায়ুদূষণে বিশ্বের ১২৬ শহরের মধ্যে আজ পঞ্চম। ১৬৯ স্কোর নিয়ে এয়ার কোয়ালিটি ইনডেস্কে (আইকিউএয়ার) ঢাকা শহরের বায়ুমান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।
আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, এদিন বিশ্বের বায়ুদূষণ শহরগুলোর তালিকার শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। যার বায়ুমান স্কোর ২০৩। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হয়।
এছাড়া ১৯৭ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, ১৮৩ স্কোর নিয়ে পাকিস্তানের আরেক শহর করাছি রয়েছে তালিকার তৃতীয় স্থানে, ১৭২ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় এবং পঞ্চম স্থানে থাকা বাংলাদেশের রাজধানী ঢাকার বায়ুমান স্কোর ১৬৯।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো, বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।
২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো, ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলা।
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের ফলে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুহার বেড়ে গেছে। এর ফলে বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যায়।
তথ্য: যুগান্তর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category