শিরোনাম :
নরসিংদীতে আলোচিত মিজান মিয়া ওরফে হৃদয় হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার। সেহরির পরপরই সং/ঘ/র্ষে জড়ালো দুই গ্রুপ, বাবা ছেলেসহ প্রাণ গেল ৪ জনের। বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ক্যাপ্টেন এহতেশাম এবং তার চলচ্চিত্র জীবন। বিখ্যাত চলচ্চিত্রাভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় এর অজানা তথ্য। শিক্ষা মন্ত্রী এহসানুল হক মিলনের শিক্ষাগত যোগ্যতা। মন্ত্রী পরিবারের সন্তান এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামানত হারালেন। বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। দুই ভাই এক সংগে এবার ত্রয়োদশ জাতীয় সংসদে। ১১৪ পটুয়াখালী ৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য  এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রিসভার সদস্য করার দাবীতে সংবাদ সম্মেলন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও সমকালীন রাজনৈতিক প্রসঙ্গ।
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

নরসিংদীতে ৬৬৩ টি ভোট কেন্দ্রের মধ্যে ২৫০ টি উচ্চ ঝুঁকি পূর্ণ।

Reporter Name / ৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

ডেক্স রিপোর্ট :

নরসিংদীতে ৬৬৩টি কেন্দ্রের মধ্যে ২৫০টি উচ্চ ঝুঁকিপূর্ণ।
নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘নরসিংদীর ৬৬৩টি কেন্দ্রের মধ্যে ৩৯৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এদের মধ্যে ২৫০টি ‘উচ্চ ঝুঁকিপূর্ণ।’
‘অতীত রেকর্ড, অপরাধের ধরণ, ভৌগোলিক অবস্থান, কেন্দ্রের পূর্বের ইতিহাসসহ আরও নানা কারণে এসব এলাকাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে,’ বলেন তিনি।
নরসিংদীর ৫টি সংসদীয় আসনে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ১৯ লক্ষ ৭১ হাজার ২৩৭ জন।
জানা গেছে, ঝুঁকিপূর্ণ তালিকায় অধিকাংশ কেন্দ্রের অবস্থান চরাঞ্চলে। এর মধ্যে রয়েছে নরসিংদী সদর উপজেলার আলোকবালী, মাধবদীর চরদিঘলদী, রায়পুরা উপজেলা নিলক্ষা, মির্জারচর, চরমধোয়া, বাশবাড়ী ও শ্রীনগর।
এখানে থেমে থেমে সংঘর্ষ হয়। সবশেষ আজ বুধবার রায়পুরা উপজেলা শ্রীনগরে হানিফ মাস্টার ও এরশাদ মিয়া গ্রুপের মধ্যে গুলিবিদ্ধ হয়ে এক কিশোর নিহত হয়েছেন।
জেলা প্রশাসক আরও বলেন, ‘উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় ক্লোজ সার্কিট ক্যামেরা নিশ্চিত করা, অতিরিক্ত প্রশাসন মোতায়েনসহ নানা স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হবে। সামনে আমাদের আরও সভা অনুষ্ঠিত হবে। কী কী পদক্ষেপ গ্রহণ করা হবে, সে বিষয়ে সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।

সুত্রঃ দ্যা ডেইলি স্টার বাংলা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category