শিরোনাম :
ওয়ান ইলেভেনের কুশীলব বিতর্কিত সেনা কর্মকর্তা জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী কে রিমান্ডে নিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ। রাজধানীর পল্লবীতে যুবদল নেতা হত্যা ২ শুটার গ্রেফতার ইতিহাসের চূড়ান্ত সত্য, যত দোষ মুসলিম বীর যোদ্ধাদের। পরাজয় নিশ্চিত জেনে ইরানে কৌশলে যুদ্ধ বিরতির নামে আ*মে*রি*কার গভীর ষড়যন্ত্র তথ্য প্রযুক্তিতে পিছিয়ে থাকাই যে কোন জাতির জন্য অশনিসংকেত। সেনাবাহিনীর একটি অভিশপ্ত নাম জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। আন্তর্জাতিক শক্তির ভারসাম্য রক্ষায় চীনের কোন বিকল্প নেই। সাবেক লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী বারিধারার নিজ বাসভবন থেকে গ্রেফতার। হরমুজ প্রণালীই আমে*রিকা- ইজ* রাইলের জন্য মরণফাঁদ।যুদ্ধে বিজয়ের পথে ইরান। জ্বলছে ই*জ*রা*ই*ল পুড়ছে আ*ম*রি*কার যুদ্ধ জাহাজ দুর্বার গতিতে হামলে পড়ছে ই*রা*ন পালাবার পথ খোঁজে পাচ্ছেনা শত্রু পক্ষ।
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

৮ বছর পর ২৫০ শয্যা বিশিষ্ট ভোলা সদর হাসপাতালে যোগ দিলেন মানবিক ডাক্তার শরিফ আহমেদ

Reporter Name / ৬৩১ Time View
Update : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

মোঃ আশিকুর রহমান সবুজ
স্টাফ রিপোর্টার ভোলা।

দীর্ঘ সংগ্রাম ও অপেক্ষার অবসান ঘটিয়ে আওয়ামী দুঃশাসনের শিকার ভোলার মানবিক ডাক্তার ডাঃ শরীফ আহমেদ (পিন্টু) সরকারি চাকরিতে পুনরায় বহাল হয়েছেন। গত বুধবার (০২ জুলাই ২০২৫) তিনি ২৫০ শয্যা বিশিষ্ট ভোলা সদর হাসপাতালের আওতাধীন সিভিল সার্জনের কার্যালয়ে তার যোগদানপত্র দাখিল করেন।

চাকরি থেকে দীর্ঘ ৮ বছর সময় বরখাস্ত থাকা অবস্থায় ভোলাবাসী যেভাবে তার পাশে ছিলেন—ভালোবাসা, মানসিক সমর্থন ও সাহস দিয়েছেন—তার জন্য তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ডাঃ শরীফ বলেন, এই দীর্ঘ লড়াইয়ে ভোলাবাসীর সহানুভূতি ও ভালোবাসা আমাকে টিকে থাকার শক্তি দিয়েছে। আমি তাদের কাছে ঋণী।

তিনি সবার কাছে তার ও তার পরিবারের সুস্বাস্থ্য ও দীর্ঘ হায়াতের জন্য দোয়া কামনা করেছেন, যাতে ভবিষ্যতেও ভোলার মানুষের স্বাস্থ্যসেবায় নিয়োজিত থাকতে পারেন।

ডাঃ শরীফ আহমেদের পুনরায় সদর হাসপাতালে যোগদানে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মাঝে আনন্দ ও উচ্ছ্বাসের আমেজ বিরাজ করছে। তারা বলেন, একজন সৎ, মানবিক ও জনবান্ধব চিকিৎসককে আবার পাশে পাওয়াটা আমাদের জন্য গর্বের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category