• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
Headline
দীর্ঘ প্রতীক্ষার পর ফিরছে ‘মিরাক্কেল! নগর পুড়িলে দেবালয় এড়ায় না। আজকে আমি কালকে আপনি পরশু অন্য সবাইকেই একে একে আক্রান্ত করা হবে — এনসিপি নেতা নাহিদ ইসলাম! গাজীপুরে শ্রমিক অসন্তোষ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ! ঢাকায় বাস থেকে নেমে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় নিহত ১! টেকনাফ-উখিয়ায় ৬৪ বিজিবির অভিযান, প্রায় ৩০কোটি টাকার ইয়াবাসহ আটক ২! মেটার অবকাঠামো বিভাগের প্রধানের পদ ছাড়ছেন সন্তোষ জনার্ধন! প্রশান্ত মহাসাগরের গভীরে লুকিয়ে থাকা অক্ষত দ্বীপের সন্ধান! নড়াইলে অজয় কুন্ডু’র নেতৃত্বে সফল অভিযান তরুণীকে ৪ দিন আটকে রেখে গণধর্ষণ দুইজন গ্রেপ্তার! ম্যান ইউনাইটেড থেকে ছাঁটাই হতে পারেন ১১ ফুটবলার! নিরাপত্তাশঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র!

রথযাত্রা উপলক্ষে নওগাঁয় আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে পুলিশ সুপারের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত।

Reporter Name
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

♦

মোঃ রাফি হোসেন, (নওগাঁ জেলা প্রতিনিধি)
আসন্ন রথযাত্রা উৎসবকে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। সভায় জেলার বিভিন্ন এলাকার সনাতন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটির প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সুপার উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের জানমাল ও ধর্মীয় স্বাধীনতার নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। তিনি বলেন, রথযাত্রা উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিতব্য শোভাযাত্রা ও ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সংশ্লিষ্ট প্রশাসনিক সংস্থার সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হবে।
মতবিনিময় সভায় উপস্থিত সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ রথযাত্রার শোভাযাত্রার রুট, যান চলাচল নিয়ন্ত্রণ, নিরাপত্তা জোরদার এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগসহকারে তাদের বক্তব্য শোনেন এবং প্রয়োজনীয় বিষয়গুলো বাস্তবায়নে আশ্বাস প্রদান করেন।
তিনি আরও বলেন, সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সম্মিলিত সহযোগিতার মাধ্যমেই একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। রথযাত্রা উৎসব যাতে আনন্দ, উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে লক্ষ্যে নওগাঁ জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে এবং সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।
সভায় অংশগ্রহণকারী সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ জেলা পুলিশের এমন সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানান এবং রথযাত্রা উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে তারা উৎসবকে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের সঙ্গে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
জেলা পুলিশের এ উদ্যোগকে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং উৎসবকেন্দ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category