• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
Headline
দীর্ঘ প্রতীক্ষার পর ফিরছে ‘মিরাক্কেল! নগর পুড়িলে দেবালয় এড়ায় না। আজকে আমি কালকে আপনি পরশু অন্য সবাইকেই একে একে আক্রান্ত করা হবে — এনসিপি নেতা নাহিদ ইসলাম! গাজীপুরে শ্রমিক অসন্তোষ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ! ঢাকায় বাস থেকে নেমে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় নিহত ১! টেকনাফ-উখিয়ায় ৬৪ বিজিবির অভিযান, প্রায় ৩০কোটি টাকার ইয়াবাসহ আটক ২! মেটার অবকাঠামো বিভাগের প্রধানের পদ ছাড়ছেন সন্তোষ জনার্ধন! প্রশান্ত মহাসাগরের গভীরে লুকিয়ে থাকা অক্ষত দ্বীপের সন্ধান! নড়াইলে অজয় কুন্ডু’র নেতৃত্বে সফল অভিযান তরুণীকে ৪ দিন আটকে রেখে গণধর্ষণ দুইজন গ্রেপ্তার! ম্যান ইউনাইটেড থেকে ছাঁটাই হতে পারেন ১১ ফুটবলার! নিরাপত্তাশঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র!

বীরগঞ্জে পিকআপের ধাক্কায় মা-ছেলের মৃত্যু, আহত স্বামী।

Reporter Name
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

 

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাঁচপীর মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারী ও তার তিন বছরের শিশুপুত্র নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালক, নিহত নারীর স্বামী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।সোমবার (৭ জুলাই) সকাল আনুমানিক ৫টা ৩০ মিনিটে বীরগঞ্জ উপজেলার ৮ নম্বর ভোগনগর ইউনিয়নের পাঁচপীর মোড় হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাহারোল উপজেলার মালগ্রাম এলাকার মো. নাজমুল ইসলামের স্ত্রী ফাহিমা আক্তার (২৮) এবং তাদের ছেলে মো. আব্দুল্লাহ (৩)। আহত মোটরসাইকেল চালক মো. নাজমুল ইসলাম (৩২) একই গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, নাজমুল ইসলাম তার স্ত্রী ও শিশুপুত্রকে নিয়ে মোটরসাইকেলে করে ঠাকুরগাঁও সদর উপজেলার উত্তর গড়েয়া এলাকায় একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। পথে পাঁচপীর মোড় এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে মাছবাহী একটি পিকআপ মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক সড়কে ছিটকে পড়ে আহত হন। তার স্ত্রী ও সন্তান সড়কে পড়ে গেলে পিকআপের চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে ৯৯৯-এর মাধ্যমে পুলিশ এবং পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত নাজমুল ইসলামকে এবং নিহতদের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফাহিমা আক্তার ও শিশু আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category