শিরোনাম :
নরসিংদীতে আলোচিত মিজান মিয়া ওরফে হৃদয় হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার। সেহরির পরপরই সং/ঘ/র্ষে জড়ালো দুই গ্রুপ, বাবা ছেলেসহ প্রাণ গেল ৪ জনের। বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ক্যাপ্টেন এহতেশাম এবং তার চলচ্চিত্র জীবন। বিখ্যাত চলচ্চিত্রাভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় এর অজানা তথ্য। শিক্ষা মন্ত্রী এহসানুল হক মিলনের শিক্ষাগত যোগ্যতা। মন্ত্রী পরিবারের সন্তান এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামানত হারালেন। বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। দুই ভাই এক সংগে এবার ত্রয়োদশ জাতীয় সংসদে। ১১৪ পটুয়াখালী ৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য  এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রিসভার সদস্য করার দাবীতে সংবাদ সম্মেলন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও সমকালীন রাজনৈতিক প্রসঙ্গ।
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত।

Reporter Name / ৩১ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

 

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে জামায়াতে ইসলামী ও জাতীয়তাবাদী দল বিএনপি’র মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ রবিবার (৮ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ভান্ডারী বাজার এলাকায় ওই ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানাগেছে, জামায়াতে ইসলামীর দাড়ি পাল্লায় ভোট প্রদানের জন্য ২জন নারী কর্মী স্থানীয় বিউটি বেগম(৩০) নামের এক নারীকে ৫শত টাকার বিনিময়ে জামায়াতে ভোট দেয়ার জন্য অনুরোধ করেন। টাকার বিষয় নিয়ে ওই নারীর সাথে জামায়াতের নারী কর্মিদের বাকবিতন্ডা হয়।

ঘটনা ছড়িয়ে পড়লে জামায়াতের চলমান একটি মিছিল থেকে নারী কর্মীদের উদ্ধার করতে গেলে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশত নেতা-কর্মী আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি দেখে বিএনপি নেতা দেলোয়ার হোসেন নামের একজন এবং জামায়াত ইসলামের জামালমৃধা (২২) ও লিয়া জাহান (২০) নামের ২কর্মীকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

তবে জামায়াতের দাবী, চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৯নং ওয়ার্ড থেকে একটি মিছিল বের করে ১নং ওয়ার্ড থেকে ঘুরে চর মিয়াজান গ্রামের ভান্ডারী বাজার এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা বিএনপি নেতা-কর্মীরা অতর্কিত জামায়াতের মিছিলে হামলা চালায়। এতে তাদের অন্তত ৩০ নেতাকর্মী আহত হন।
এঘটনায় জামায়াত ইসলামীর পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

ঘটনার সাথে সাথে পৌর-শহরে দফায় দফায় প্রতিবাদ মিছিল বের করে জামায়াত। এতে উভয় পক্ষের মধ্যে ব্যপক উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অপসারণের দাবিতে বাউফল থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন জামায়াতের নেতা-কর্মীরা।

এ বিষয়ে জামায়াত ইসলামী’র প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমার দলীয় নেতা-কর্মীদের মিছিলে হামলা করে বিএনপি। এতে প্রায় অর্ধশত নেতা-কর্মীকে কুপিয়ে আহত করা হয়েছে। টাকা লেন-দেনের বিষয় প্রশ্ন করা হলে তিনি বলেন, সেখানে টাকার লেন-দেনের কোন বিষয় ছিল না। এটি একদম মিথ্যে, বানোয়াট ও তাদের সাজানো নাটক।

চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির নেতা রুহুল রাঢ়ি বলেন, জামায়েতের ২জন নারী তাদের পক্ষে ভোট দেয়ার জন্য চন্দ্রদ্বীপে টাকা নিয়ে প্রবেশ করে। চর মিয়াজান ভান্ডারিয়া বাজারের কাছে বিউটি বেগম নামের এক মহিলাকে ওই জামায়াতের নারী কর্মীরা টাকা দিতে চাইলে তিনি প্রতিবাদ জানান। খবর পেয়ে বিএনপি দলীয় নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন। আমি সাথে সাথে স্থানীয় প্রশাসনকে অবহিত করি। ওই সময় জামায়াতের নেতা কর্মীরা তাদের ২নারী কর্মীকে বাঁচাতে একটি মিছিল নিয়ে বিউটি বেগমের বসত ঘরে হামলা করে। বিএনপি নেতা দেলোয়ার হোসেনকে কুপিয়ে আহত করা হয়েছে। আমাদের পক্ষের অন্তত ১০জন আহত হন।

বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। শহরের পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। তবে এখনও কোন মামলা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category