শিরোনাম :
জিয়া নন, স্বাধীনতার প্রথম ঘোষক ডক্টর অলি আহম্মদ (বীর বিক্রম) চট্টগ্রাম ১১ দলের সমাবেশে জামায়াতের আমির ডা: শফিকুর রহমান। রেকর্ড সংখ্যক জন‌প্রিয় “বে‌দের মে‌য়ে জোসনা” সি‌নেমার প্রযোজক বগুড়ার মরহুম ম‌তিউর রহমান পানু। দুদকের ভিতরে জোরালো ভাবে দুর্নীতি বিরাজ করছে – ড. ইফতেখারুজ্জামান,নির্বাহী পরিচালক, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। বিশিষ্ট এনজিও ব্যক্তিত্ব নারী ক্ষমতায়নের অগ্রদূত হাওর কন্যা বেগম রোকেয়া আজ আমাদের মাঝে নেই। সহিংসতা-আচরণবিধি লঙ্ঘনে উত্তপ্ত নির্বাচনী মাঠ, নির্বিকার ইসি। নির্বাচনের আগেই সহিংসতা। নরসিংদির বেলাব’তে নিখোঁজ হওয়ার ৩ দিন পর সাবেক ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার। রাঙ্গামাটিতে পর্যটন খাতের ভবিষ্যৎ ও টেকসই পরিকল্পনা নিয়ে রাবিপ্রবিতে সমাপনী অনুষ্ঠান। যুবলীগ ধ্বংসের প্রধান কারিগর শেখ পরশ—এ কথা এখন আর লুকানোর কিছু নেই। যুবলীগ বাঁচাতে চাইলে আপনার এখনই পদত্যাগ করা উচিৎ – এডভোকেট জাহাঙ্গীর আলম । বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত। বাংলাদেশে এ্যাকশন ছবির নির্মাতা জহিরুল হক।
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

বাংলাদেশে এ্যাকশন ছবির নির্মাতা জহিরুল হক।

Reporter Name / ২০ Time View
Update : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

মানিক বিশ্বাস:

বাংলাদেশে প্রথম অ্যাকশন ছবির নির্মান শুরু হয় তাঁর হাত ধরেই। তিনি সামাজিক ছবির সুনিপুণ নির্মাতাও বটে। একের পর এক ব্যবসাসফল ও জনপ্রিয় সব চলচ্চিত্র পরিচালনা করে গেছেন। সুস্হ-বিনোদনমূলক গল্পনির্ভর চলচ্চিত্রের এই অন্যতম সফল নির্মাতা। একজন ভালো মানুষ, একজন ভালো অভিনেতা, একজন ভালো চলচ্চিত্র নির্মাতা জহিরুল হক। স্বনামখ্যাত চিত্রপরিচালক ও অভিনেতা জহিরুল হক-এর জন্মবার্ষিকী আজ..

অভিনেতা পরিচালক
জহিরুল হক
(২৮ জানুয়ারি ১৯৪২- ২৫ নভেম্বর ১৯৯৩)
—————————————————-
জহিরুল হক অভিনেতা, পরিচালক কাহিনীকার, চিত্রনাট্যকার ও সংলাপকার।
জহিরুল হক ১৯৪২ সালের ২৮ জানুয়ারি, কুমিল্লা জেলার ভূরভুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
তার শিক্ষাজীবনের শুরু শালগ্রাম উচ্চ বিদ্যালয়ে, যেখানে তিনি ১৯৫৮ সালে ম্যাট্রিকুলেশন (এসএসসি) পাস করেন। এরপরে তিনি ঢাকায় ল রিপোর্ট অফিসে কাজ শুরু করেন, যা তাকে উচ্চশিক্ষার খরচ বহন করতে সহায়তা করে। পরবর্তীতে তিনি জগন্নাথ কলেজে (বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়) পড়াশোনা করেন এবং সেখানে তার শিক্ষা জীবন এগিয়ে নেন।
ষাটের দশকের শুরু থেকে তিনি ঢাকার বিভিন্ন মঞ্চনাটকে অভিনয় করতেন এবং নাটক রচনা করতেন।
মঞ্চ থেকে এক সময় অভিনেতা হিসেবে চলচ্চিত্রে আবির্ভাব ঘটে জহিরুল হক-এর। ১৯৬৭ সালে মুক্তিপ্রাপ্ত, খ্যাতিমান চলচ্চিত্রকার সুভাষ দত্ত পরিচালিত ‘আয়না ও অবশিষ্ট’ ছবিতে প্রথম অভিনয় করেন । এছাড়াও তিনি আলিঙ্গন, সন্তান, রং বদলায়, পদ্মানদীর মাঝি, অরুণোদয়ের অগ্নিস্বাক্ষী, অনেক প্রেম অনেক জ্বালা, বসুন্ধরা, সারেং বউ, সূর্যদীঘল বাড়ি, ডুমুরেরফুল, ঘর জামাই, এখনই সময়, ঘরণী, মহানায়ক, প্রেম কাহিনী, সারেন্ডার, চোরের বউ, মাস্তান রাজা’সহ আরো অনেক ছবিতে তিনি অভিনয় করেছেন।
জহিরুল হক, টেলিভিশন নাটকে অভিনয় করেছেন।সংশপ্তক, ফেরা, তমা, ডুপ সাঁতার’সহ বহু টিভি নাটকে অভিনয় করেছেন। টেলিভিশন নাটকের একজন দক্ষ অভিনেতা হিসেবে তিনি বেশ জনপ্রিয় ছিলেন।
সালমান শাহ অভিনীত ‘তুমি আমার’ ছবিটি পরিচালনার মাঝপথে ২৫ নভেম্বর ১৯৯৩ সালে জহিরুল হক পরলোকগমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫১ বছর।
প্রয়াত এই গুণি চিত্রপরিচালকের স্মৃতির প্রতি জানাই বিন্ম্র শ্রদ্ধা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category