পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ডিআইজি অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ -১ শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যাদের বদলি করা হয়েছে —-সিআইডির ডিআইজি, ফজলুর রহমানকে ডিআইজি পদে পুলিশ টেলিকম ইউনিট রাজারবাগ,সিআইডির ডিআইজি মোঃ সাজ্জাদুর রহমানকে ডিআইজি এপিবিএন, অতিরিক্ত ডি আই জি সিআইডি রায়হান উদ্দিন খান কে যুগ্ম পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) ডিএমপি, পুলিশ সুপার( টুরিস্ট) খন্দকার খালিদ-বিন- নুরকে উপ পুলিশ কমিশনার ডিএমপি, পুলিশ সুপার পিটিসি নোয়াখালী, আসমা বেগম রিটাকে পুলিশ সুপার এপিবিএন হেডকোয়ার্টার্স, পুলিশ সুপার পিটিসি খুলনা, সুমা হাপাংকে কমান্ড্যান্ট (পুলিশ সুপার)সার্ভিস ট্রেনিং সেন্টার ময়মনসিংহ, ঢুকবো পুলিশ কমিশনার ডিএমপি ঢাকা(বর্তমানে ডিআইজি,ট্যুরিস্ট পুলিশ হিসাবে বদলির আদেশ প্রাপ্ত), মোহাম্মদ ওসমান গনিকে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) ডিএমপি, ঢাকা(বর্তমানে ডিআইজি, নৌ পুলিশ হিসাবে বদলির আদেশ প্রাপ্ত),সানা শামীনূর রহমানকে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) ডিএমপি, অতিরিক্ত ডিআইজি, এস বি, ঢাকা( বর্তমানে ডি আই জি, সারদা রাজশাহী হিসেবে বদলির আদেশপ্রাপ্ত) মোহাম্মদ ফয়েজুল কবিরকে ডিআইজি বিশেষ শাখা( এসবি), পুলিশ সুপার নৌ পুলিশ চট্টগ্রাম অঞ্চল আ,ফ,ম নিজামুদ্দিনকে পুলিশ সুপার, পুলিশ অধিদপ্তর ঢাকা ( টিআর পদে),বিশেষ পুলিশ সুপার, এসবি, ঢাকা মাহফুজা লিজাকে সুপার পুলিশ অধিদপ্তর, ঢাকা (টি আর পদে), অতিরিক্ত পুলিশ সুপার, এস বি, ঢাকা (সুপার নিউ মারারি পুলিশ সুপার), মোহাম্মদ জায়েদ শাহরিয়ার কে অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ অধিদপ্তর, ঢাকা ( টিআর পদে),বিশেষ পুলিশ সুপার, এস বি, ঢাকা (সুপার নিউ মারারি অতিরিক্ত ডিআইজি), ডিএমপি, ঢাকায় বদলির আদেশ প্রাপ্ত মোহাম্মদ মনিরুজ্জামানকে উপ পুলিশ কমিশনার (সুপার নিউ মারারি অতিরিক্ত ডিআইজি) ডিএমপি, ঢাকা হিসেবে বদলির আদেশ বাতিল এবং পুলিশ সুপার রেলওয়ে পুলিশ (সুপার নিউ মারারি অতিরিক্ত ডিআইজি) বর্তমানে এআইজি (সুপার নিউ মারারি অতিরিক্ত (ডিআইজি) পুলিশ অধিদপ্তর, ঢাকা হিসেবে বদলির আদেশ প্রাপ্ত মোহাম্মদ সাইফুল হককে এআইজি (সুপার নিউ মারারি অতিরিক্ত ডিআইজি) পুলিশ অধিদপ্তর, ঢাকা হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে।
তথ্যসূত্র:
#স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ – ১ শাখা।
# বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ।
বিশেষ তথ্য ঋণ-# দৈনিক নয়াদিগন্ত।