• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
Headline
ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক! নিষিদ্ধ সংগঠনসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে সরকার: বাউফলে সেলিমা রহমান! বাদাঘাট বাজারে ফার্মেসির কার্যক্রম নিয়ে প্রশ্ন, ঔষধ প্রশাসনের হস্তক্ষেপ কামনা! চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু! গোপালগঞ্জ জেলা পুলিশে কর্মদক্ষতার স্বীকৃতি পেলেন স্টেনো আবুল হাসান! কুমিল্লায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক-৩৫৩! সেতুর অভাবে, দুর্ভোগে ৩ ইউনিয়নের মানুষ” ‎নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা! নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার! এক প্রতিশোধ পরায়ণা প্রতিবাদী নারীর মূর্ত প্রতীক রেহানে জাবারি ও ইরানের কট্টর পন্হি বিচার ব্যবস্হা!

নাসিরনগরে ৩ কিঃমিঃ রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি এম এ হান্নান।

Reporter Name
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

 

খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর
(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার হাওর বেষ্টিত নাসিরনগর উপজেলায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (কাবিটা) কর্মসূচির আওতায় বরাদ্দকৃত মাটিকাটা রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার ৭ জুলাই দুপুরে উপজেলার ধরমন্ডল ইউনিয়নের দৌলতপুর মেইন রোড থেকে সাইয়াউক পর্যন্ত ৩ কিলোমিটার  রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) সংসদীয় ২৪৩ আসনের সংসদ সদস্য জননেতা এম এ হান্নান এমপি।
প্রধান অতিথির বক্তব্যে উদ্বোধনী অনুষ্ঠানে এম এ হান্নান বলেন, ‘সরকার দেশের প্রান্তিক পর্যায়ে গ্রামীণ উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান সহজ ও গতিশীল করা হচ্ছে।’ পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলেও তিনি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীনের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলামের সঞ্চালনায়  ধরমন্ডল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির  সাধারন সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাওলানা সালাহউদ্দিন,সাধারণ সম্পাদক আবদুল কাদির,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবদুল হান্নান, চাপরতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ সোহেল আবদাল,
ফান্দাউক ইউনিয়ন বিএনপির সভাপতি সার্জেন্ট শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইয়ার খান,উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিবএম নাছির রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী, সাবেক সাংগঠনিক  সম্পাদক  মুসলেহ উদ্দিন চৌধুরী সোহাগ, যুগ্ম আহবায়ক তাকিউল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খোকন পাটোয়ারি সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলের দলীয় নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস জানায়, ২০২৫-২০২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় গ্রামীণ অবকাঠামোর ক্ষণাবেক্ষণ(কাবিটা)
কর্মসূচির আওতায় দৌলতপুর মেইন রোড  থেকে সাইয়াউক পর্যন্ত ৩ কিলোমিটার  রাস্তার পুনঃ নির্মাণ কাজে ব্যয় হয়েছে প্রায়  ২০ লাখ টাকা। উদ্বোধন শেষে সংসদ সদস্য এম এ হান্নান নির্মিত এ রাস্তায় বৃক্ষরোপণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category