• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
Headline
ডিমলার কৃষকের ছেলে সিভিল জজ, আনন্দে ভাসছে নূরপাড়া গ্রাম! নিখোঁজর দুই দিন পর নাসিরনগরের গুনিয়াউকে ডোবায় মিলল মাদ্রাসা সুপারের ম*র*দে*হ!! উকিয়ায় (কক্সবাজার) অস্ত্রসহ কেফায়াত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার! ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আজ থেকে ভারতের মাটিতে শুরু হতে যাচ্ছে! চলন্ত ট্রেনে ওঠতে গিয়ে পা পিছঁলে নিচে পড়ে গিয়ে এক নারীর মৃত্যু!! ঘুমধুম সীমান্তের আমবাগানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার! কানাডায় হেলিকপ্টার বিধ্বস্তঃ নিহত ৪! যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কোন ভুল পদক্ষেপ নিলে মধ্যপ্রাচ্যের দেশটির সব সামরিক ঘাঁটি,মোতায়েন কেন্দ্র ও স্বাস্থ্য সংশ্লিষ্ট স্হাপনা হামলার লক্ষ্য বস্তু হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী!

নরসিংদীতে ঘুরতে এসে অবশেষে লাশ হয়ে ফিরলো এক কলেজ শিক্ষার্থী

Reporter Name
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

মাহবুবুর রহমান খান:
গতকাল সোমবার ১১ মে দুপুরে নরসিংদীর নাগরিয়া কান্দি বিনোদন স্পটে  এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহির শাহরিয়ার (১৭)রাজধানী মিরপুর-১ এলাকার বাসিন্দা জহিরুল ইসলামের ছেলে,সে বিএফ শাহীন কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন  বলে জানা গেছে।
সহপাঠী মাহিরের ভাষ্য:
মাহির উপস্হিত বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের জানায়, সোমবার সকালে বিএফ শাহিন কলেজ ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজ সহ ঢাকার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী  ট্রেনে করে নরসিংদীতে ভ্রমণে আসে এবং  বিভিন্ন স্থান ঘুরে দেখার পর নাগরিয়া কান্দি এলাকায় দুপুরে মেঘনা নদীতে তারা গোসল করতে নামে। এ সময় নদীর তীব্র স্রোতে মাহির সহ তিনজন তলিয়ে যেতে থাকে। উপস্থিত শিক্ষার্থীরা উদ্ধার করতে পারলেও সাতাঁর  না জানার কারণে মাহির পানিতে তলিয়ে যায়। পরে সহপাঠীরা তাকে চার ঘন্টা খোঁজাখুঁজি করার পর উদ্ধার  করতে না পেরে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। বেলা তিনটার দিকে ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল এসে উদ্ধার কাজে নামে।প্রায় আধা ঘন্টা চেষ্টার পর নিখোঁজ হওয়ার স্থান থেকে ২০-৩০ গজ দূরে মাহিরের লাশ উদ্ধার করা হয় ।
স্থানীয় বাসিন্দারা জানান, এখানে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে।নরসিংদীর নাগরিয়া কান্দিতে মেঘনা নদীর ওপর বিশাল ব্রিজ হওয়ার কারণে  এখন এটি একটি বিনোদন স্পটে পরিণত হয়েছে।প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে শতশত মানুষ এখানে ঘুরতে আসে। আবার অনেকেই দলবেঁধে  নদীতে সাঁতার কাটতে গোসল করতে নামে।আজ শুনলাম, কলেজে না গিয়ে একদল শিক্ষার্থী এখানে ঘুরতে এসেছে পরে নদীতে গোসল করতে নেমে সাঁতার না জানার কারণে নদীর স্রোতে পানিতে তলিয়ে গিয়ে মারা গেছে।
তথ্যসূত্র:

#jamuna tv
#Desh tv
# Dhaka Mail
# voice Bangla
# দৈনিক ইত্তেফাক
#দৈনিক দেশ রূপান্তর

# স্হানীয় এলাকাবাসীর ভাষ্য


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category