• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
Headline
নগর পুড়িলে দেবালয় এড়ায় না। আজকে আমি কালকে আপনি পরশু অন্য সবাইকেই একে একে আক্রান্ত করা হবে — এনসিপি নেতা নাহিদ ইসলাম! গাজীপুরে শ্রমিক অসন্তোষ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ! ঢাকায় বাস থেকে নেমে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় নিহত ১! টেকনাফ-উখিয়ায় ৬৪ বিজিবির অভিযান, প্রায় ৩০কোটি টাকার ইয়াবাসহ আটক ২! মেটার অবকাঠামো বিভাগের প্রধানের পদ ছাড়ছেন সন্তোষ জনার্ধন! প্রশান্ত মহাসাগরের গভীরে লুকিয়ে থাকা অক্ষত দ্বীপের সন্ধান! নড়াইলে অজয় কুন্ডু’র নেতৃত্বে সফল অভিযান তরুণীকে ৪ দিন আটকে রেখে গণধর্ষণ দুইজন গ্রেপ্তার! ম্যান ইউনাইটেড থেকে ছাঁটাই হতে পারেন ১১ ফুটবলার! নিরাপত্তাশঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র! কম দামে চাল-আটা কিনতে ট্রাকের পেছনে ভিড়!

ডিবি পুলিশ পরিচয়ে প্রতারক চক্র হাতিয়ে নিল, সাংবাদিকের বাবার ৭৬ হাজার টাকা

Reporter Name
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

মো.আরিফুল ইসলাম,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) পুলিশের ভুয়া পরিচয় দিয়ে ‘আজকের পত্রিকা’র বাউফল উপজেলা প্রতিনিধি মোঃ আশিকুর রহমান তুষারের বাবা মোঃ বজলুর রহমানের (৬১) কাছ থেকে ৭৬ হাজার ২৫০ টাকা হাতিয়ে নিয়েছে একটি সুসংগঠিত প্রতারক চক্র। এ ঘটনায় ভুক্তভোগী বাবা বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন, যার জিডি নম্বর ২৭ (তারিখ: ০১/০৬/২০২৬)।

জিডি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১ মে রাত আনুমানিক ৭:৩০ ঘটিকায় বাউফল থানাধীন কাছিপাড়া ইউনিয়নের মান্দারবন গ্রামের নিজ বাড়িতে অবস্থান করছিলেন মোঃ বজলুর রহমান। এ সময় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিজেকে ডিবি পুলিশের কর্মকর্তা ‘সাইদুল ইসলাম’ পরিচয় দিয়ে একটি মোবাইল নম্বর (০১৩০৪০৩৭৮২৪) থেকে তাঁর ফোনে কল করে। ফোনে ওই ব্যক্তি অত্যন্ত কৌশলে দাবি করে যে, বজলুর রহমানের সাংবাদিক ছেলেকে ম্যাজিস্ট্রেট জরিমানা করেছে এবং এই মুহূর্তে জরুরি ভিত্তিতে টাকা প্রয়োজন।

ছেলের বিপদের কথা শুনে কোনো কিছু যাচাই-বাছাই না করেই তাৎক্ষণিক চরম উদ্বিগ্ন হয়ে পড়েন বাবা মোঃ বজলুর রহমান। তিনি সরল বিশ্বাসে প্রতারক চক্রের দেওয়া বিভিন্ন বিকাশ ও নগদ পার্সোনাল নম্বরে কয়েক দফায় সর্বমোট ৭৬,২৫০/- (ছিয়াত্তর হাজার দুইশত পঞ্চাশ) টাকা পাঠিয়ে দেন।

টাকা পাঠানোর বিবরণী থেকে জানা যায়, বিকাশ পার্সোনাল নম্বর ০১৭৮৫৯৩৩০৩৪-এ ৮,১৮০ টাকা, অপর একটি বিকাশ পার্সোনাল নম্বর ০১৬২৬৫২৫৪১৩-এ ১৮,৩৬০ টাকা এবং একটি নগদ পার্সোনাল নম্বর ০১৭৪৪৯২৩৫২১-এ তিন দফায় যথাক্রমে ৮,১২০ টাকা, ১৪,২০০ টাকা ও ২৭,৪০৫ টাকাসহ মোট ৭৬,২৫০ টাকা পাঠানো হয়।

টাকা পাঠানোর পর সন্দেহ হলে মোঃ বজলুর রহমান ওই কথিত পুলিশ কর্মকর্তার নম্বরে পুনরায় কল করার চেষ্টা করলে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর ছেলের সাথে যোগাযোগ করে তিনি নিশ্চিত হন যে, তিনি একটি বড় ধরনের প্রতারণার শিকার হয়েছেন।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলামের নির্দেশে জিডিটি গ্রহণ করে পরবর্তী আইনগত ব্যবস্থা ও তদন্তের জন্য এসআই (নিরস্ত্র) মোঃ রেজাউল করিমকে দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতারক চক্রটিকে শনাক্ত করার এবং টাকা উদ্ধারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category