• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
Headline
নগর পুড়িলে দেবালয় এড়ায় না। আজকে আমি কালকে আপনি পরশু অন্য সবাইকেই একে একে আক্রান্ত করা হবে — এনসিপি নেতা নাহিদ ইসলাম! গাজীপুরে শ্রমিক অসন্তোষ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ! ঢাকায় বাস থেকে নেমে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় নিহত ১! টেকনাফ-উখিয়ায় ৬৪ বিজিবির অভিযান, প্রায় ৩০কোটি টাকার ইয়াবাসহ আটক ২! মেটার অবকাঠামো বিভাগের প্রধানের পদ ছাড়ছেন সন্তোষ জনার্ধন! প্রশান্ত মহাসাগরের গভীরে লুকিয়ে থাকা অক্ষত দ্বীপের সন্ধান! নড়াইলে অজয় কুন্ডু’র নেতৃত্বে সফল অভিযান তরুণীকে ৪ দিন আটকে রেখে গণধর্ষণ দুইজন গ্রেপ্তার! ম্যান ইউনাইটেড থেকে ছাঁটাই হতে পারেন ১১ ফুটবলার! নিরাপত্তাশঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র! কম দামে চাল-আটা কিনতে ট্রাকের পেছনে ভিড়!

জলঢাকায় গত দুই বছরে তিনবার মুসলিম নারীদের ধর্ষণচেষ্টার অভিযোগ,এবার এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে থানায় সোপর্দ করেন অভিযুক্ত সুজন চন্দ্রকে এখন তিনি কারাগারে।

Reporter Name
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

মোঃরাজু মিয়া সোহাগ,নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর জলঢাকা উপজেলার শৌলমারী ইউনিয়নের কামারপাড়া এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সুজন চন্দ্র নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। এলাকাবাসীর দাবি, গত দুই বছরে তার বিরুদ্ধে একই ধরনের তিনটি অভিযোগ উঠেছে। আগের দুটি ঘটনায় স্থানীয়ভাবে সালিশ হলেও এবার তার বিরুদ্ধে মামলা দায়ের হওয়ায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ মে ২০২৬ রাত প্রায় ১০টার দিকে শৌলমারী ইউনিয়নের ৪,নং ওয়ার্ডের কামারপাড়া এলাকার ঝড়িয়া চন্দ্রের ছেলে সুজন চন্দ্র পাশের পাড়ার এক গৃহবধূর বাড়িতে প্রবেশ করেন। অভিযোগ রয়েছে, তিনি ওই গৃহবধূর সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে আটক করেন।
ভুক্তভোগী মনি বেগম অভিযোগ করেন, তার স্বামী দিনমজুর হওয়ায় প্রায়ই বাড়ির বাইরে থাকেন। সেই সুযোগে সুজন দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন। তিনি জানান, অভিযুক্ত প্রায়ই গভীর রাতে তার ঘরের আশপাশে ঘোরাফেরা করে, কুপ্রস্তাব দিতো এবং রাজি না হলে ভয়ভীতি প্রদর্শন করতো। ঘটনার দিন সুজন চন্দ্র ঘরে ঢুকে তাকে জড়িয়ে ধরলে তিনি চিৎকার করেন। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে অভিযুক্তকে আটক করেন।
পরবর্তীতে মনি বেগম জলঢাকা থানায় মামলা দায়ের করে এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এলাকাবাসীর দাবি, এটি সুজন চন্দ্রের বিরুদ্ধে এটি প্রথম অভিযোগ নয়। তারা জানান, ২০২৫ সালের ৬ জানুয়ারি একই এলাকার এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে তাকে আটক করা হয়েছিল। ওই ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর ৯ জানুয়ারি ইউনিয়ন পরিষদে সালিশ অনুষ্ঠিত হয় এবং অভিযুক্তের পরিবার মুচলেকা দেয়। এছাড়া পরবর্তীতে আরেকটি ঘটনায় এক নারীর প্রতি অশোভন আচরণ ও উত্ত্যক্ত করার অভিযোগে এলাকাবাসীর গণপিটুনির স্বীকার হন সুজন চন্দ্র।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ধারাবাহিকভাবে একই ধরনের অভিযোগ ওঠায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারা মনে করেন, আগের ঘটনাগুলোর যথাযথ আইনগত পরিণতি না হওয়ায় অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগের পুনরাবৃত্তি ঘটেছে। এলাকাবাসী বলেন,সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুজন চন্দ্রকে কঠোর শাস্তি দেওয়া হোক।যাতে পরবর্তীতে আর কেউ এধরনের কাজ না করে।
এ বিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, “অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি আইনগত প্রক্রিয়ায় চলবে এবং আদালতের মাধ্যমেই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনাটি নিয়ে পুরো এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category