• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
Headline
কটিয়াদীতে ছাদে খেলতে গিয়ে নিচে পরে ৩য় শ্রেণির শিক্ষার্থী নিহত! বাউফলে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় নারীসহ গ্রেপ্তার২, হত্যার রহস্য উদ্‌ঘাটনের দাবি পুলিশের! দোয়ারাবাজার সীমান্তে মানব পাচার চক্রের বিরুদ্ধে বিজিবির অভিযান! নেত্রকোণা জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি! পাইকগাছায় হিলফুল ফুজুলের খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান! আমতলী-পাথরঘাটায় জলবায়ু ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবিতে র‍্যালি-মানববন্ধন! ঢালিউডে পাকিস্তানি নায়িকার গুঞ্জন: যা বললেন শাকিব খান! জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: কুমিল্লায় প্রতিমন্ত্রী আমিনুল! সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় সোলার প্যানেল ও ফেয়ারডিল সিরাপ জব্দ! মালদ্বীপে আকস্মিক মৃত্যু: আড়াই মাস আগে যাওয়া প্রবাসীর মরদেহ এখন দেশে ফেরার অপেক্ষা!

খুলনার দাকোপে ভুয়া সাংবাদিক আটক, উদ্ধার ভুয়া আইডি কার্ড ও বুম।

Reporter Name
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

জ্যোতি বাছাড় , খুলনা:
খুলনার দাকোপ উপজেলায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের উপজেলা প্রতিনিধি পরিচয় দিয়ে কার্যক্রম পরিচালনার অভিযোগে শহিদুল পাড় নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি ভুয়া পরিচয়পত্র (আইডি কার্ড), পরিচয় ফিতা (ল্যানইয়ার্ড) এবং সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলের লোগোসংবলিত একটি বুম উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার ডাকবাংলো মোড় এলাকা থেকে দাকোপ থানা পুলিশ ও সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলের খুলনা বিভাগীয় প্রতিনিধির যৌথ উদ্যোগে তাকে আটক করা হয়।
আটক শহিদুল পাড় দাকোপ উপজেলার কামারখোলা ইউনিয়নের জয়নগর এলাকার ইসমাইল পাড়ের ছেলে।
সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলের খুলনা বিভাগীয় প্রতিনিধি শিশির মল্লিক জানান, শহিদুল নিজেকে দাকোপ উপজেলা প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে নিজের তৈরি একটি ভুয়া আইডি কার্ড ও বুম ব্যবহার করে বিভিন্ন স্থানে পরিচয় দিচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে তারা প্রায় এক সপ্তাহ ধরে তার গতিবিধি পর্যবেক্ষণ করেন। পরে সোমবার সকালে দাকোপ থানা পুলিশের সহায়তায় তাকে হাতেনাতে আটক করা হয়।
দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ খায়রুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গলায় ভুয়া আইডি কার্ড ও হাতে সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলের লোগোসংবলিত বুমসহ ওই ব্যক্তিকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলের খুলনা বিভাগীয় প্রতিনিধি বাদী হয়ে দাকোপ থানায় একটি মামলা দায়ের করেছেন। আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category