শিরোনাম :
জিয়া নন, স্বাধীনতার প্রথম ঘোষক ডক্টর অলি আহম্মদ (বীর বিক্রম) চট্টগ্রাম ১১ দলের সমাবেশে জামায়াতের আমির ডা: শফিকুর রহমান। রেকর্ড সংখ্যক জন‌প্রিয় “বে‌দের মে‌য়ে জোসনা” সি‌নেমার প্রযোজক বগুড়ার মরহুম ম‌তিউর রহমান পানু। দুদকের ভিতরে জোরালো ভাবে দুর্নীতি বিরাজ করছে – ড. ইফতেখারুজ্জামান,নির্বাহী পরিচালক, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। বিশিষ্ট এনজিও ব্যক্তিত্ব নারী ক্ষমতায়নের অগ্রদূত হাওর কন্যা বেগম রোকেয়া আজ আমাদের মাঝে নেই। সহিংসতা-আচরণবিধি লঙ্ঘনে উত্তপ্ত নির্বাচনী মাঠ, নির্বিকার ইসি। নির্বাচনের আগেই সহিংসতা। নরসিংদির বেলাব’তে নিখোঁজ হওয়ার ৩ দিন পর সাবেক ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার। রাঙ্গামাটিতে পর্যটন খাতের ভবিষ্যৎ ও টেকসই পরিকল্পনা নিয়ে রাবিপ্রবিতে সমাপনী অনুষ্ঠান। যুবলীগ ধ্বংসের প্রধান কারিগর শেখ পরশ—এ কথা এখন আর লুকানোর কিছু নেই। যুবলীগ বাঁচাতে চাইলে আপনার এখনই পদত্যাগ করা উচিৎ – এডভোকেট জাহাঙ্গীর আলম । বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত। বাংলাদেশে এ্যাকশন ছবির নির্মাতা জহিরুল হক।
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

কুয়াকাটা সমুদ্রে ভেসে এলো বোটলনোজ প্রজাতির মৃত ডলফিন

Reporter Name / ৩৭৫ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫











‎ফোরকানুল ইসলাম , কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : 

‎পটুয়াখালীর কুয়াকাটায় একদিনের ব্যবধানে আবারও ভেসে এসেছে বোটলনোজ প্রজাতির একটি মৃত ডলফিন। শুক্রবার (১ আগষ্ট ) দুপুরের পরে সৈকতের মাঝি বাড়ি পয়েন্ট এলাকায় জোয়ারের পানিতে ভেসে এসেছে। 


‎এ ডলফিনটি প্রায় ৯ ফুট দৈর্ঘ্যের, এটির পুরো শরীরেই চামড়া উঠানো, কিছু অংশ পঁচে গেছে, লেজ ও পিঠে আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে সপ্তাহ আগে এটি মারা গেছে। প্রথমে কুয়াকাটা পৌরসভার পরিছন্ন কর্মীরা এটিতে দেখতে পায়। পরে বন বিভাগ ও পৌরসভার উদ্যোগে মাটিচাপা দেওয়া হয়েছে।

‎স্থানীয়রা জানান, দুপুরের জোয়ারের সময় সমুদ্র কিছুটা উত্তাল ছিল। ঢেউয়ের তোড়ে ডলফিনটি তীরে ভেসে এসেছে। ডলফিনটির পিঠ ও লেজে আঘাতের চিহ্ন রয়েছে। এর আগে গতকাল আরো একটি বোটলনোজ মৃত ডলফিন সৈকতে ভেসে আসে। বন বিভাগ এটিকে মাটি চাপা দেয়।


‎ওয়ার্ল্ডফিশ-এর ইকোফিশ-২ প্রকল্পের সহযোগী গবেষক বখতিয়ার উদ্দিন বলেন, আমরা দীর্ঘদিন ধরে এসব মৃত ডলফিনের কারণ অনুসন্ধানে কাজ করছি। অধিকাংশ ক্ষেত্রে বিষক্রিয়ার চিহ্ন মেলেনি। ধারণা করা হচ্ছে  ট্রলিং জেলেদের অসাবধানতা ও সমুদ্রে প্লাস্টিক বৃদ্ধির কারণে এদের মৃত্যু ঘটছে।


‎বন বিভাগ মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে কুয়াকাটা পৌরসভার পরিছন্ন কর্মীদের নিয়ে ডলফিনটিকে মাটিচাপা দিয়েছি।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category