• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
Headline
কটিয়াদীতে ছাদে খেলতে গিয়ে নিচে পরে ৩য় শ্রেণির শিক্ষার্থী নিহত! বাউফলে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় নারীসহ গ্রেপ্তার২, হত্যার রহস্য উদ্‌ঘাটনের দাবি পুলিশের! দোয়ারাবাজার সীমান্তে মানব পাচার চক্রের বিরুদ্ধে বিজিবির অভিযান! নেত্রকোণা জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি! পাইকগাছায় হিলফুল ফুজুলের খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান! আমতলী-পাথরঘাটায় জলবায়ু ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবিতে র‍্যালি-মানববন্ধন! ঢালিউডে পাকিস্তানি নায়িকার গুঞ্জন: যা বললেন শাকিব খান! জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: কুমিল্লায় প্রতিমন্ত্রী আমিনুল! সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় সোলার প্যানেল ও ফেয়ারডিল সিরাপ জব্দ! মালদ্বীপে আকস্মিক মৃত্যু: আড়াই মাস আগে যাওয়া প্রবাসীর মরদেহ এখন দেশে ফেরার অপেক্ষা!

কারা অধিদপ্তরে আবারো ফিরছেন এক-এগারোর (ডিআইজি প্রিজন্স)মেজর অব. শামসুল হায়দার সিদ্দিকী!

Reporter Name
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

ডেস্ক রিপোর্ট | জনতার দেশঃ
আলোচিত কারা অধিদপ্তরের সাবেক উপ-মহা পরিদর্শক (ডিআইজি প্রিজন্স)মেজর অবসরপ্রাপ্ত শামসুল হায়দার সিদ্দিকী আবারও পুরানো কর্মস্থলে ফিরছেন। তবে কোন পদে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, এর আগে কারা অধিদপ্তরের মহাপরিদর্শক( ডিআইজি প্রিজনস) পদে তাকে চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়টি আলোচনায় সামনে এলেও তাকে পরামর্শক হিসেবে নিয়োগ দেয়ার প্রস্তাবটি বেশি অগ্রাধিকার পাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের শুরুতেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে। তিনি যদি পরামর্শ হিসাবেও যোগদান করেন তবে তা হবে কারা অধিদপ্তরের ইতিহাসে এই প্রথম কোন পদক্ষেপ। এর আগে সেনাবাহিনী থেকে প্রেষণে এসে( ডিআইজি

প্রিজন্স) হিসাবে কারা অধিদপ্তরে যোগ দেয়া প্রথম কর্মকর্তা ছিলেন তিনি।
যোগদানের বিষয়ে শুক্রবার সকালে “দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড ” কে তিনি বলেন,আমাকে আইজি প্রিজন্স ফোন করেছিলেন। আগামী রোববার সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আলোচনার পর আমার সঙ্গে একটি বৈঠক করবেন বলে জানিয়েছেন। নির্দিষ্ট পদ কিংবা দায়িত্বের বিষয়ে আলোচনা হয়নি। চুক্তি চূড়ান্তের আগে কোন নির্ধারিত পদের উল্লেখ করে কোন সংবাদ প্রকাশ না করার জন্য তিনি অনুরোধ জানান।
ঐতিহ্যগতভাবে কারা অধিদপ্তরের মহা পরিদর্শক পদে দীর্ঘদিন ধরে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার কর্মকর্তাদের প্রেষণে নিয়োগ দেওয়ার রীতি রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে এই দায়িত্ব পালন করা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন। তাকে প্রত্যাহার করে সেনাবাহিনীতে ফিরিয়ে নেয়া হয়েছে। তার প্রত্যাহারের পর নতুন আইজি প্রিজন্স নিয়োগ দিয়ে বিভিন্ন পর্যায়ে জোরালো আলোচনা শুরু হচ্ছে। সেই আলোচনার অংশ হিসেবে শামসুল হায়দার সিদ্দিকীর নামটি ওঠে আসে। ওয়ান ইলেভেনের সময় সাবেক দুই প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনা সাব – জেলে থাকাকালীন কারা ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন তিনি।২০০ ৯ সালে আওয়ামী লীগ সরকারের সময় জেল কোড লঙ্ঘনের অভিযোগে তাকে ঢাকা বিভাগ থেকে বদলি করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রেজানা গেছে।
শামসুল হায়দার সিদ্দিকী কারা অধিদপ্তর থেকে অবসর নেয়ার পরও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন।
তিনি ২০২২ সালে চট্টগ্রামের সীতাকুণ্ডে” বিএম কন্টেইনার” ডিপোর জেনারেল ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করে বলে জানা গেছে।
তথ্যসূত্র:
#The Businesses Standered.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category