ডেস্ক রিপোর্ট : শ’হী’দ শ’রি’ফ ও’সমান হা’দির ভাই ওমর বিন হা’দিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত সহকারী হাইকমিশনারের দ্বিতীয় সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার।
আগামী তিন বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
যুগ্ম সচিব আবুল হায়াৎ মুহাম্মদ রফিক এই প্রজ্ঞাপনে সই করেছেন। এতে বলা হয় ওমর বিন হা’দিকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্মসম্পর্ক পরিত্যাকের শর্তে যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে বাংলাদেশ সহকারী হাইকমিশনার বার্মিংহাম যুক্তরাজ্যের দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।এ নিয়ে রাজনৈতিক অঙ্গন সহ বিভিন্ন মহলে আলোচনা -সমালোচনার ঝড় বইছে। তাদের মন্তব্য ওসমান হাদীর বড় ভাই কি কোন বিসিএস ক্যাডারের সরকারী কর্মকর্তা ছিলেন? এই পদে তো পররাষ্ট্র ক্যাডারের বিসিএস কর্মকর্তাদের নিয়োগ দেয়া হয়।উনি তো কোন মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারিও ছিলেন না?তাহলে সরকারের এই সিদ্ধান্ত কি হাদী হত্যার বিচার কে আড়াল করতে এই নিয়োগ প্রক্রিয়া?পারিবারিক ভাবে ও এই নিয়োগে খুশি নন ওসমান হাদীর স্ত্রী।তিনি গণমাধ্যম কে জানিয়েছেন,খুনিদের গ্রেফতার না করে উনার বড় ভাইকে তড়িঘড়ি করে যুক্তরাজ্যে বাংলাদেশ দূতাবাসে সচিব পদ মর্যাদায় চাকুরিতে নিয়োগ দেয়া আমাদের পারিবারিক দাবি ছিল না।সবার আগে খুনিদের গ্রফতার করে আইনের হাতে সোপর্দ করা এখন সময়ের দাবি।
এব্যাপারে ইনকিলাব মঞ্চ থেকে সরাসরি প্রতিবাদ,কোন লোভনীয় অফার দিয়ে শহীদ ওসমান হাদীর বিচার কে সরকার ভিন্ন খাতে রূপ দেয়ার চেষ্টা করা হলে তা বরদাশত করা হবেনা।