শিরোনাম :
টাইম ম্যাগাজিনের জরিপে ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধান মন্ত্রী তারেক রহমান। দেশে জ্বালানি তেলের তীব্র সংকট পেট্রোল পাম্পে হাহাকার, সরকার বলছে মজুদ সন্তোষজনক, বাস্তব চিত্র ভিন্ন। পুলিশের তথ্য : ওসমান হাদী হত্যায় ব্যবহৃত পিস্তল কেনা হয় ২ লাখ টাকায় শেষ পর্যন্ত পিস্তলটি উদ্ধার হয় নরসিংদী থেকে। কলাপাড়ায় (পটুয়াখালী) পড়া না পারায় অষ্টম শ্রেনীর শিক্ষার্থীকে মারধর, অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি । লালন ধর্মের অনুসারী কুষ্টিয়ার কথিত পীর শামীম ওরফে বাবা জাহাঙ্গীর হত্যার অন্ত:রালে। আহমদ ছফার বিয়ে ও শামীম শিকদার প্রসঙ্গ। যত চাপই আসুক ব্রিটেন কে ইরানের বিরুদ্ধে যুদ্ধে টেনে নেয়া যাবেনা —- ব্রিটিশ প্রধানমন্ত্রী। একটি শিক্ষনীয় গল্প এবং আমাদের মানবিক চরিত্র। ৯ম পদাতিক ডিভিশনের নিষ্ক্রিয়তা: ৪ আগস্টের রহস্য ঘিরে নতুন প্রশ্ন। আধুনিক বিকৃত ইসলাম এবং মদিনা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষা কারিকুলাম।
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ।

Reporter Name / ৬০ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

মো.আরিফুল ইসলাম বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন দুই বোনকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে ভাইয়ের বিরুদ্ধে।

গতবাউফলেকাল শনিবার (২৮মার্চ) রাত ৯টার দিকে কনকদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হাজী বাড়ী এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্টসূত্রে জানা গেছে, কনকদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আবদুর রহিম হাওলাদার মারা যাওয়ার পরে তাঁর ২ ছেলে সোহেল ও রাসেল এবং ২ মেয়ে শারমিন শিলা(৩২) ও আরমিন ইলা(৩০) নিজেদের পৈত্রিক জমিজমার ভাগবাটোয়ারা নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন।

শনিবার রাতে স্থানীয় গন্যমান্য ব্যক্তির্গদের নিয়ে শালিস বৈঠক করার দিন ধার্য্য করা ছিল। কিন্তু ছোট ভাই রাসেল ওই রাতে শালিস বৈঠকে উপস্থিত না হয়ে উল্টো বোনদের মানিত শালিসদেরকে ভয়ভীতি প্রদর্শন করেন।

এ নিয়ে ছোট ভাই রাসেলের স্ত্রী শারমিনের সঙ্গে ও রাসেলের দুই বোন শারমিন শিলা এবং আরমিন ইলার কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে রাসেলের নেতৃত্বে আরো ৪/৫ জনের একটি দল শিলা ও ইলাকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেন।

পরে ৯৯৯কল দিলে বাউফল থানা পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ছোট ভাই রাসেল।

বাউফল থানার এস.আই মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় শুনেছি ২জন হাসপাতালে ভর্তি আছেন। ৯৯৯ এ অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category