শিরোনাম :
টাইম ম্যাগাজিনের জরিপে ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধান মন্ত্রী তারেক রহমান। দেশে জ্বালানি তেলের তীব্র সংকট পেট্রোল পাম্পে হাহাকার, সরকার বলছে মজুদ সন্তোষজনক, বাস্তব চিত্র ভিন্ন। পুলিশের তথ্য : ওসমান হাদী হত্যায় ব্যবহৃত পিস্তল কেনা হয় ২ লাখ টাকায় শেষ পর্যন্ত পিস্তলটি উদ্ধার হয় নরসিংদী থেকে। কলাপাড়ায় (পটুয়াখালী) পড়া না পারায় অষ্টম শ্রেনীর শিক্ষার্থীকে মারধর, অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি । লালন ধর্মের অনুসারী কুষ্টিয়ার কথিত পীর শামীম ওরফে বাবা জাহাঙ্গীর হত্যার অন্ত:রালে। আহমদ ছফার বিয়ে ও শামীম শিকদার প্রসঙ্গ। যত চাপই আসুক ব্রিটেন কে ইরানের বিরুদ্ধে যুদ্ধে টেনে নেয়া যাবেনা —- ব্রিটিশ প্রধানমন্ত্রী। একটি শিক্ষনীয় গল্প এবং আমাদের মানবিক চরিত্র। ৯ম পদাতিক ডিভিশনের নিষ্ক্রিয়তা: ৪ আগস্টের রহস্য ঘিরে নতুন প্রশ্ন। আধুনিক বিকৃত ইসলাম এবং মদিনা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষা কারিকুলাম।
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

সীমাহীন দুর্নীতি তে আচ্ছন্ন নরসিংদী প্রেস ক্লাব নিয়ন্ত্রণ আওয়ামী দোসর দের হাতে- এ,বি,এম আজরাফ টিপু

Reporter Name / ৩২৬ Time View
Update : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

এবিএম আজরাফ টিপু:
আজ নরসিংদী প্রেসক্লাবে আরও একটি কলংকজনক ঘটনা ঘটে গেল। আমি একজন সংবাদ কর্মী হিসেবে লজ্জিত ও দুঃখিত এধরণের ন্যাকারজন ঘটনার জন্য। আমি দীর্ঘদিন পূর্বেই আশংকা করছিলাম, যে কোন সময় নরসিংদী প্রেসক্লাবে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটবে। আর তাই আমার ফেসবুক, সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকায় লেখালেখি করছিলাম নরসিংদী প্রেসক্লাবের অপশাসন নিয়ে। নরসিংদীর জেলা প্রশাসককে আহব্বান জানাচ্ছিলাম ক্লাবকে ফেসিষ্ট মুক্ত করার জন্য। যেহেতু তিনি ক্লাবের উপদেষ্টা, সেইহেতু ওনার দরকার ছিল এই দিকে নজর দেয়া। কিন্তু তিনি তা না করে পতিত স্বৈরাচার শেখ হাসিনার দোসরদের নিয়েই প্রেসক্লাব পরিচালনায় স্বাচ্ছন্দ বোধ করলেন। হাসিনার পালানোর পর এক বছর পর্যন্ত নরসিংদীর সাংবাদিকরা অপেক্ষায় ছিলেন, ক্লাবটি আওয়ামী লীগের দালাল মুক্ত করা হয় কিনা? কিন্তু তা না করায় নরসিংদীর ক্ষুব্ধ সাংবাদিকরা আজ তা করলো। এখানে প্রশ্ন দেখা দিয়েছে, নরসিংদীর জেলা প্রশাসক কি এই অনাকাংখিত ঘটনার দায় এড়াতে পরেন? আজ তো তিনি সকলের সাথে বসলেন, তা হলে উপযুক্ত সময়ে বসলেন না কেন? যাই হউক, নরসিংদী প্রেসক্লাবকে আওয়ামী দালাল মুক্ত করা হবে, এটাই মুল অংগীকার।
দৈনিক আজকের চেতনা।
(চলবে)
লেখক: সম্পাদক-প্রকাশক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category