শিরোনাম :
স্ত্রী পুত্র কন্যা মিলে বাবাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা। শিক্ষা, সমাজ সেবা ও জাতীয় রাজনীতিতে নওয়াব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরীর অবদান। নেতানিয়াহুর অসমাপ্ত মিশন বাস্তবায়নে মাঠে নেমেছে ইসরায়েলের দুই সাবেক প্রধানমন্ত্রী ইরান ও বাংলাদেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কই বাণিজ্যিক দিক থেকে দুটি দেশ কে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে। ২৭ এপ্রিল ছিল অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা এ,কে,ফজলুল হক এর মৃত্যুবার্ষিকী। সরকারি খরচে বিরোধ নিষ্পত্তির আহ্বান: পিরোজপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত। সৌদি রাজবংশের অন্ধকার ইতিহাস ও ক্ষমতার পালা বদল। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি পিএইচডি গবেষককে হত্যা। সন্দেহভাজন খুনি রুমমেট হিসাম আবু গার্বিয়া পুলিশের হাতে গ্রেফতার। কেন্দুয়ায় ইয়াবা ও গাঁজাসহ ২ মাদকব্যবসায়ী আটক। আততায়ীর বন্দুক নিশানা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

বাউফলে ভূমি মেলা-২০২৫ উপলক্ষে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

Reporter Name / ৩৬০ Time View
Update : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

.আরিফুল ইসলাম, বাউফল প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে ভূমি মেলা-২০২৫ উপলক্ষে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (২৬ মে) সকাল ১০টায় ভূমি চত্বরে উপজেলার ভূমি অফিসের উদ্যোগে ওই সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিনুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু।

অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগিতায় ছিলেন ভূমিমন্ত্রনালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি
ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প। অটোমেশন প্রকল্প।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আমিনুল ইসলাম বলেন, ভূমি সেবা নিয়ে মানুষের মনে এক ধরনের জ্বটিলতা কাজ করে। আর এই সুযোগটা নেয় ভূমি অফিসের অসাধু গোষ্ঠীরা। অথচ ভূমি সেবা ডিজিটালাইজেশন হওয়ায় সহজেই সেবা নিতে পারেন সাধারণ মানুষ। তাই সবার এ বিষয়ে সচেতন হতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা হিসাব রক্ষণ অফিসার মো.কাইয়ুম খাঁন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.আতিকুল ইসলাম, এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগন।

আলোচনা সভা শেষে ফিতা কেটে তিনদিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিনুল ইসলাম।

এ সময় উপজেলা ভূমি অফিস থেকে র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভূমি চত্বরে এসে শেষ হয়। এছাড়া শিক্ষার্থীদের ভূমি নিয়ে সাধারণ জ্ঞানবৃদ্ধি করতে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেন উপজলা ভূমি অফিস। পরে ১০ জন বিজয়ী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category