ক্রাইম রিপোর্টার:
♠ শ্রীনগর থেকে দোহার যাওয়ার পথে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ৬৫ লাখ টাকা ছিনতাইয়ের দুইদিন পর Rab ও ডিবি পুলিশের ৫ সদস্য সহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গত রোববার সকালে ঢাকার সাভার ও মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে মুন্সীগঞ্জ জেলা ডিবি পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেন বলে পুলিশ সূত্রে জানা
গেছে।এ সময় তাদের কাছ থেকে ৩৯ লাখ ১০ হাজার টাকা একটি মোবাইল ও একটি পিস্তল সুদৃশ লাইটার উদ্ধার করা হয়েছে। গ্রেফতার কৃত ব্যক্তিরা হলেন, হেলাল হোসেন,শরীয়তু়ল্লাহ (শাওন) মোহাম্মদ মাকিবুল ইসলাম মোঃ মিজান হোসেন, মোঃ ফরিদ হোসেন, রাকিবুল ইসলাম ও মোঃ কবির হোসেন। তাদের মধ্যে হেলাল হোসেন ও শাওন ঢাকা জেলা ডিবি পুলিশে কর্মরত। রাকিবুল ইসলাম, মোঃ মিজান হোসেন, ফরিদ হোসেন র্যাব ১০ এর ভাগ্যকুল ক্যাম্পে কর্মরত। বাকি দুইজনের মধ্যে কবির হোসেন গাড়িচালক। রাকিবুলের বাড়ি থেকে ছিনতাই কৃত টাকা উদ্ধার করা হয়। জানা গেছে,রাকিবুল ইসলাম পুলিশ থেকে মোঃ মিজান হোসেন ও ফরিদ হোসেন সেনা সদস্য থেকে Rab এ যোগ দেন।গ্রেপ্তারের পর তাদের কে মুন্সিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়,গত ৬ নভেম্বর দুহারে স্বর্ণ ব্যবসায়ী অসীম কুমার আকাশ আরেক স্বর্ণ ব্যবসায়ী রাজিব দাসের কাছে একুশ ক্যারেটের ৩৯ ভরি স্বর্ণ বিক্রি করেন। পরদিন সকাল সাড়ে ছয়টার দিকে আকাশ ও তার ভাই বিমল দাসকে নিয়ে শ্রীনগর থানা সংলগ্ন রাজীব দাসের বাড়ি থেকে স্বর্ণ বিক্রির ৬৫ লাখ টাকার নগদ বুঝে নেন। সিএনজি অটোরিকশা যোগে দোহারের জয় পাড়ার দিকে রওনা দেয় তারা। শ্রীনগর দোহার সড়কের এলাকায় পৌঁছলে একটি সাদা মাইক্রোবাস তাদের অটো রিক্সার গতিরোধ করে। একটি নম্বরবিহীন গাড়ি থেকে নেমে সঙ্ঘবদ্ধ ৮/৯ জন ব্যক্তি নিজেদের Rab সদস্য পরিচয় দিয়ে তাদেরকে গাড়িতে উঠতে বলে। অসিম ও তার ভাই তাদের পরিচয় পত্র দেখতে চাইলে তারা তাদের কে এলোপাথাড়ি মারধর শুরু করে এবং স্বর্ণ বিক্রির ৬৫ টাকা ছিনিয়ে নেয়। তাদেরকে হ্যান্ডকাপ পরিয়ে গাড়িতে তুলে নিয়ে মাওয়ার দিকে রওনা দেয়। প্রায় ২০ মিনিট পর অসীমকে মাওয়া টুল প্লাজার সামনে ও বিমল দাসকে আরো কিছুক্ষন ঘুরিয়ে একই স্থানে নামিয়ে দেয়। তারা জানান, তুলে নেওয়ার সময় একজনের পোশাকে ডিবি লেখা কটি ও কোমরে আগ্নেয়াস্ত্র ছিল। ছিনতাইকারীরা তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।তারপর অসীম কুমার আকাশ, বাদী হয়ে গত শনিবার সকালে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে মুন্সিগঞ্জ ডিবি পুলিশ সাভার ও শ্রীনগরে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করে। এ ব্যাপারে শ্রীনগর থানার ওসি নাজমুল হুদা খান জানান, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
তথ্য সূত্র: দৈনিক মানব জমিন।
দৈনিক আমার দেশ।
দৈনিক যুগান্তর।