• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
Headline
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক সেনা ও র‍্যাব সদস্যসহ আটক- ৬! ফরিদপুরে গোপালনগর বড়াল নদীতে আনন্দ-উৎসবে প্রতিমা বিসর্জন! তিন দফা দাবি পূরণ হয়নি, বৃহস্পতিবার থেকে ফের অবরোধে সাজেক সড়ক! অতিরিক্ত কারা উপ- মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি প্রিজন্স) হিসাবে পদোন্নতি পেলেন মোছাঃ নাহিদা পারভীন! লালপুরে জমি নিয়ে বিরোধ বাড়ি-দোকানে হামলা, বৃদ্ধাকে কুপিয়ে লাখ লাখ টাকা লুটের অভিযোগ! ফুলবাড়ীতে ট্রাফিক পুলিশ রাস্তার শৃঙ্খলা ফিরিয়ে আনায় দূর্ঘটনা কমেছে! নরসিংদীতে রায়পুরায় নিখোঁজ হলেই মিলছে লাশ, জনমনে আতঙ্ক! কাজিপুরে হেরোইন-ইয়াবাসহ ৩ জন আটক! সরকার সমর্থিত ইয়েমেন সেনাবাহিনী গত ২৪ ঘন্টায় হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে ৭৪৪ টি হামলা করেছে এতে নিহত হয়েছে ২০০ হুতি যোদ্ধা! ধর্ম যার যার পরিচয় আমাদের একটাই, আমরা সবাই বাংলাদেশি – প্রধানমন্ত্রী তারেক রহমান!

ধর্ম যার যার পরিচয় আমাদের একটাই, আমরা সবাই বাংলাদেশি – প্রধানমন্ত্রী তারেক রহমান!

Reporter Name
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম প্রতিনিধি |জনতার দেশঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা যে যেই ধর্মের হই না কেন, ধর্ম আমাদের নিজস্ব বিষয়। কিন্তু আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক, আমরা সবাই বাংলাদেশী।
গতকাল ২০ অক্টোবর মঙ্গলবার রাতে চট্টগ্রামের রহমতগঞ্জের জেএমসেন পূজা মন্ডপে সনাতন ধর্মাবল্মীদের সঙ্গে কৌশল বিনিময় শেষে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “১৯৭১ সালে বাংলাদেশের মানুষ জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন। যারা যুদ্ধ করেছিলেন, যারা শহীদ হয়েছিলেন সেদিন কিন্ত আমরা দেখিনি কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান। আমরা শুধু দেখেছি তারা মুক্তিযুদ্ধ করেছিল।”
গত জুলাই আগস্ট এর আন্দোলনেও ধর্মের পরিচয় ছিল মুখ্য ছিলনা উল্লেখ করে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই -আগস্ট মাসে এই দেশের মানুষ, ছাত্র জনতা এক স্বৈরাচারকে বিদায় করেছে। কেউ কিন্তু আমরা জিজ্ঞেস
করিনি গুলিবিদ্ধ মানুষটি কি মুসলমান, নাকি হিন্দু-বৌদ্ধ নাকি খ্রিস্টান। আগামীর বাংলাদেশেও ধর্মের নামে কোন বিভেদ থাকবেনা।
তিনি বলেন, “আজ দেশের প্রধানমন্ত্রী হিসেবে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটুকুবলার জন্যই যে, এই দেশ আপনার, এই দেশ আমার। এই দেশ আমাদের সকলের। আমরা মুসলমান হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান যে যাই হই না কেন ধর্ম আমাদের নিজস্ব বিষয়। আমাদের একমাত্র পরিচয় ধর্মের পরিচয় না আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক। আমরা সবাই বাংলাদেশি।
দেশ পরিচালনায় সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনি হিন্দু হোন, বৌদ্ধ হোন বা খ্রিস্টান যাই হোন না কেন একটি সুন্দর ও স্বাবলম্বী দেশ গড়তে বর্তমান সরকার সকলের সহযোগিতা প্রত্যাশা করে।
এ সময় পূজা উদযাপন পরিষদের সদস্যরা প্রধানমন্ত্রীকে একটি বনসাই গাছ উপহার দেন। প্রধানমন্ত্রী মন্ডপের উন্নয়নে ২০ লাখ টাকা অনুদান প্রদান করেন।
এর আগে সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। তারপর সেখান থেকে সরাসরি পূজা মন্ডপে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category