• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
Headline
OTP ও PIN নিজের কাছে রাখুন’—সাইবার প্রতারণা নিয়ে নওগাঁ পুলিশ সুপারের সতর্কবার্তা! মাদারীপুরে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২! ঠাকুরগাঁওয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে! যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, জ্যোতির মৃত্যুকে ঘিরে নতুন রহস্য উন্মোচনের পথে! নিখোঁজ ব্যক্তি উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর করল ১৬ এপিবিএন! ত্রিশালে এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ! ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায়! একই মাঠে সব বয়সীদের খেলার সুযোগ, নতুন দিগন্ত খুললো ‘কুমিল্লা ভিক্টোরিয়া স্পোর্টস! বাংলাদেশ পুলিশের আপডেট নিউজ! টেকনাফে বিজিবি এবং এসআরবি’র যৌথ অভিযানে আ/সামীবিহীন ৩ লাখ ই/য়াবা উ/দ্ধার

মাদারীপুরে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২!

Reporter Name
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

 

সাব্বির আহমেদ,
নিজস্ব প্রতিবেদকঃ

মাদারীপুরের রাজৈরে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৪৩ হাজার টাকাসহ দুই যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৯ অক্টোবর) এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানান মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু নাইম।

প্রেস রিলিজে জানানো হয়, পুলিশ সুপার মো. ফজলে এলাহীর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ফোর্সের সমন্বয়ে মাদকের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার রাতে রাজৈর থানার পশ্চিম রাজৈর এলাকায় আজাদ আকনের বসতঘরের বারান্দায় অভিযান চালানো হয়। এ সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির নগদ ৪৩ হাজার টাকাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মো. মিলন শেখের ছেলে মিনহাজ শেখ (২৩) ও আব্দুল শাহ্ হাওলাদারের ছেলে রাহাত হাওলাদার (২০)।গ্রেফতার দুজনই পশ্চিম রাজৈর এলাকার বাসিন্দা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category