• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ব্রাক্ষনপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২ হাজার পিছ ইয়াবাসহ আটক-১! কুমিল্লায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত! বস্তাবন্দি অবস্থায় ৩ বছরের শিশু সোয়াইবের মরদেহ উদ্ধার: প্রধান অভিযুক্ত আবু আলম শিকদার এসআরবি-৮ কর্তৃক গ্রেপ্তার! নরসিংদীর শিবপুরে ভেজাল পণ্য বিক্রির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করলেন সহকারী কমিশনার ভূমি ( এসি ল্যান্ড) সামিউর রহমান! বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২ টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ! বৃদ্ধার হাত ভাঙার অভিযোগে মা-সহ দুই শিক্ষিকা কারাগারে! যার কলমের কথায় গান গেয়েছেন মনির খান-সালমাসহ জনপ্রিয় শিল্পীরা! মাদক সেবনের প্রতিবাদ করায় ইউপি সদস্যের উপর হামলা, মাদক-সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানববন্ধন! কুড়িগ্রামে ডিলারশিপ চূড়ান্ত হওয়ার আগেই সারের সাইনবোর্ড, স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি! চাঁপাইনবাবগঞ্জ ডেঙ্গু প্রতিরোধে ৬নং ওয়ার্ডে মশক নিধন বিশেষ অভিযান!

বস্তাবন্দি অবস্থায় ৩ বছরের শিশু সোয়াইবের মরদেহ উদ্ধার: প্রধান অভিযুক্ত আবু আলম শিকদার এসআরবি-৮ কর্তৃক গ্রেপ্তার!

Reporter Name
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

শরিয়তপুর জেলা প্রতিনিধিঃ

শরীয়তপুরের ডামুড্যায় তিন বছরের শিশু সোয়াইবকে গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত আবু আলম শিকদারকে (৫৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, মাদারীপুর ক্যাম্প।

গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ৪ অক্টোবর ২০২৬ তারিখ রাতে শরীয়তপুরের ডামুড্যা থানাধীন মাঝিকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তথ্যসূত্রঃ

# এসআরবি-৮ এর (সাবেক rab) এর প্রেস ব্রিফিং।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর সকালে বাড়ির সামনে থেকে শিশু সোয়াইব নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পুলিশকে অবহিত করে। পরবর্তীতে অভিযুক্তদের বসতঘরের পেছনের একটি ডোবার কচুরিপানার নিচ থেকে প্লাস্টিকের বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ডামুড্যা থানায় মামলা করেন।

ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করলে মামলার গুরুত্ব বিবেচনায় এসআরবি-৮, মাদারীপুর ক্যাস্প ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে মামলার অন্যতম প্রধান অভিযুক্ত আবু আলম শিকদারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডামুড্যা থানায় হস্তান্তর করা হয়।

তথ্যসূত্রঃ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category