• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
Headline
ইতালি পাঠানোর নামে জাল ভিসায় মালয়েশিয়া পাচার: গাজীপুর ও নরসিংদী থেকে গ্রেফতার -২! বরগুনার সাংবাদিক আসাদ সবুজকে হ্যান্ডকাফ কান্ডে এসআই প্রত্যাহার; জামিন শুনানি বুধবার! নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু! খাদ্য পরিদর্শক সাবেক ছাত্রলীগ নেতা কামালের অঢেল অর্থ সম্পদ অর্জনের অভিযোগ! শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে পূজামন্ডপসমূহের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে প্রস্তুতিমূলক সভায় ডিআইজি ( ময়মনসিংহ, বিভাগ)মো: জাহিদুল হাসান! প্রিজন ভ্যান থেকে আসামী ছেড়ে দেয়ার অভিযোগে ৫ পুলিশ গ্রেফতার! ক্যান্সারে আক্রান্ত সাবেক নিউজ প্রেজেন্টার ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন! রাস্তা নাকি নদী! নবীনগরের বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর রাস্তার বেহাল দশায় জন দুর্ভোগ চরমে! কুমিল্লায় ৩ থানায় ৩ কিশোর গ্যাংয়ের ৫ মূলহোতা গ্রেপ্তার! ঠাকুরগাঁওয়ে দলিল লেখক সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ!

বাউফলে ৬৪ পূজামণ্ডপে ৩৮,৪০০ কেজি  চাল বরাদ্দের উদ্বোধন!

Reporter Name
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বাউফলে ৬৪ পূজামণ্ডপে ৩৮,৪০০ কেজি  চাল বরাদ্দের উদ্বোধন।

মো.আরিফুল ইসলাম,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পটুয়াখালীর বাউফল উপজেলায় ৬৪টি পূজামণ্ডপে চাল বরাদ্দ প্রদান করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সালেহ আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার নুর নবী এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. রফিকুল ইসলাম।

এ ছাড়া বাউফল উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি নিতাই চন্দ্র দেবনাথ ও, সাধারণ সম্পাদক রাখাল চন্দ্র দাস,  উপজেলা পূজা উদযাপন পরিষদ কমিটির সভাপতি অতুল চন্দ্র পাল ও সাধারণ সম্পাদক জিতেন চন্দ্র রায় এব পৌর সভার পূজা উদযাপন কমিটির সভাপতি জনাব বিমল  সহ উপজেলার ৬৪ টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজকর্মী, শিক্ষক, প্রিন্ট ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উপজেলা  দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category