• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
Headline
ইতালি পাঠানোর নামে জাল ভিসায় মালয়েশিয়া পাচার: গাজীপুর ও নরসিংদী থেকে গ্রেফতার -২! বরগুনার সাংবাদিক আসাদ সবুজকে হ্যান্ডকাফ কান্ডে এসআই প্রত্যাহার; জামিন শুনানি বুধবার! নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু! খাদ্য পরিদর্শক সাবেক ছাত্রলীগ নেতা কামালের অঢেল অর্থ সম্পদ অর্জনের অভিযোগ! শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে পূজামন্ডপসমূহের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে প্রস্তুতিমূলক সভায় ডিআইজি ( ময়মনসিংহ, বিভাগ)মো: জাহিদুল হাসান! প্রিজন ভ্যান থেকে আসামী ছেড়ে দেয়ার অভিযোগে ৫ পুলিশ গ্রেফতার! ক্যান্সারে আক্রান্ত সাবেক নিউজ প্রেজেন্টার ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন! রাস্তা নাকি নদী! নবীনগরের বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর রাস্তার বেহাল দশায় জন দুর্ভোগ চরমে! কুমিল্লায় ৩ থানায় ৩ কিশোর গ্যাংয়ের ৫ মূলহোতা গ্রেপ্তার! ঠাকুরগাঁওয়ে দলিল লেখক সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ!

সোনারগাঁয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ জন গ্রেপ্তার!

Reporter Name
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে একটি সংঘবদ্ধ ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র ও লোহার রড উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি সিএনজিও জব্দ করা হয়।

রোববার (৪ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইসপাইসি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের বিপরীতে ঢাকা অভিমুখী সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. পারভেজ (৩৬), প্রান্ত (২৮), মো. রোহান (২২), মো. ডালিম (৪৮), নাজমুল (২৮) ও মো. অন্তর (২৪)।

পুলিশ জানায়, সোনারগাঁ থানার জিডির ভিত্তিতে সাব-ইন্সপেক্টর শিকদার হারুন অর রশিদ সঙ্গীয় ফোর্সসহ রাত্রীকালীন দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, ৯ থেকে ১০ জনের একটি ডাকাত দল একটি সিএনজি নিয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ছয়জনকে আটক করতে সক্ষম হয়। তবে দলের আরও ৩ থেকে ৪ জন সদস্য পালিয়ে যায়।

পরে আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে একটি তালাকাটার কাটার, দুটি রামদা, একটি ছুরি, একটি দা, একটি রড, একটি প্লাস ও একটি সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থলে থাকা সিএনজি তল্লাশি করে এর পেছনের অংশ থেকে আরও তিনটি লোহার রড উদ্ধার করা হয়। পরে সিএনজিসহ উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পর যোগসাজশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘটনাস্থলে জড়ো হওয়ার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় সোনারগাঁ থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা করা হয়েছে। পলাতক সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান এবং তদন্ত অব্যাহত রয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে ডাকাতি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category