• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
Headline
ইতালি পাঠানোর নামে জাল ভিসায় মালয়েশিয়া পাচার: গাজীপুর ও নরসিংদী থেকে গ্রেফতার -২! বরগুনার সাংবাদিক আসাদ সবুজকে হ্যান্ডকাফ কান্ডে এসআই প্রত্যাহার; জামিন শুনানি বুধবার! নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু! খাদ্য পরিদর্শক সাবেক ছাত্রলীগ নেতা কামালের অঢেল অর্থ সম্পদ অর্জনের অভিযোগ! শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে পূজামন্ডপসমূহের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে প্রস্তুতিমূলক সভায় ডিআইজি ( ময়মনসিংহ, বিভাগ)মো: জাহিদুল হাসান! প্রিজন ভ্যান থেকে আসামী ছেড়ে দেয়ার অভিযোগে ৫ পুলিশ গ্রেফতার! ক্যান্সারে আক্রান্ত সাবেক নিউজ প্রেজেন্টার ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন! রাস্তা নাকি নদী! নবীনগরের বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর রাস্তার বেহাল দশায় জন দুর্ভোগ চরমে! কুমিল্লায় ৩ থানায় ৩ কিশোর গ্যাংয়ের ৫ মূলহোতা গ্রেপ্তার! ঠাকুরগাঁওয়ে দলিল লেখক সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ!

নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য মৌলভীবাজারে আটক!

Reporter Name
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

খ ম জায়েদ হোসেন নাসিরনগর
(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে রোগীদের লক্ষ্য করে চুরির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল এলাকার একটি সংঘবদ্ধ নারী চোর চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) দুপুরে হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের বহির্বিভাগ থেকে তাদের আটক করা হয়।
আটক নারীরা হলেন—আসমা খাতুন, তানজিলা, তানিয়া ও নাসিমাসহ তাদের দলের আরও সদস্য। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ নারী চোর চক্র বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের ভিড়ের সুযোগ নিয়ে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা চুরি করে আসছিল। রোববার ইএনটি বিভাগের বহির্বিভাগে রোগীদের দীর্ঘ লাইনের মধ্যে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখা গেলে অন্যান্য রোগী ও তাদের স্বজনদের সন্দেহ হয়। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটক নারীরা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। তারা নিয়মিত দলবদ্ধভাবে হাসপাতালে এসে রোগীদের ভ্যানিটি ব্যাগ, মোবাইল ফোন ও নগদ টাকা লক্ষ্য করে চুরি করতেন। ঘটনার সময় তাদের কারও কাছেই চিকিৎসা নেওয়ার কোনো টিকিট বা ভাউচার পাওয়া যায়নি।
পরে আটককৃতদের স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষ যাতে কোনো প্রতারক বা চোর চক্রের খপ্পরে না পড়েন, সে জন্য নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। একই সঙ্গে রোগী ও তাদের স্বজনদের ভিড়পূর্ণ স্থানে নিজেদের মূল্যবান জিনিসপত্র সতর্কতার সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category