আন্তর্জাতিক ডেস্ক | জনতার দেশঃ
মিয়ানমারের রাখাইন রাজ্যে একটি বাজারের কাছে দেশটির সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরো ৩৬ জন। সোমবার রাজ্যের কিউকাতাউ শহরে এ হামলা চালানো হয়। বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও স্থানীয় একজন ত্রাণ কর্মী এ তথ্য জানিয়েছেন।রাখাইন রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে।
আরাকান আর্মি রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। এলাকায় কাজ করা ত্রাণ কর্মী ‘ওয়াই হুন অং’ বলেছেন ‘কিয়াকাতাউ’ শহরটি যুদ্ধের এলাকা থেকে বেশ দূরে। তার ভাষ্যমতে, শহরটির রাখাইন রাজ্যের উত্তরে অবস্থিত একটি নদী তীরবর্তী জনপদ। তিনি বলেন,এই জায়গাটির লড়াই থেকে বেশ দূরে। সংঘাতের সঙ্গে এর কোন সম্পর্ক নেই।
২০২১ সালে সামরিক ও অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে অস্থিরতা চলছে। এরপর দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয় আরাকান। আরাকান আর্মি সহ বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে ।
বার্তা সংস্থা রয়টার্স স্বাধীনভাবে বিমান হামলার ঘটনা ও হতাহতের তথ্য যাচাই করতে পারেনি। এ বিষয়ে মন্তব্যের জন্য মিয়ানমার সরকারের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও তার জবাব পাওয়া যায়নি।
এর আগে মিয়ানমার সরকার বলেছিল, বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি এড়াতে মিয়ানমার সামরিক বাহিনী সর্বোচ্চ সংযম প্রদর্শণ করে আসছে।
আরাকান আর্মি ও ‘ওয়াই হুন অং’ বলেছেন, এটি রাখাইন রাজ্যে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় প্রানঘাতি বিমান হামলা গুলোর একটি। গত বছরের ডিসেম্বরে রাজ্যের পশ্চিমাঞ্চলে একটি হাসপাতালে বিমান হামলায় ৩০ জন নিহত হয়েছিলেন।
তথ্যসূত্র
# রয়টার্স
# পিটিআই
ছবি:
# সংগৃহিত।