• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
Headline
ময়মনসিংহের খাদ্য পরিদর্শক কামাল এর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ! ঠাকুরগাঁওয়ে ৮১ তম পুলিশ সুপার, এর সাথে ৮১ তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের কর্মকর্তাগণের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত! নরসিংদীর শিবপুরের ইটাখোলা থেকে ২ শীর্ষ সন্ত্রাসী গ্ৰেফতার! সাপের কামড়ে ঠাকুরগাঁওয়ে এক বৃদ্ধা নারীর মৃত্যু! ফুলবাড়ী উপজেলার বারাইহাট বদ্ধভূমি অরক্ষিত! নরসিংদীতে এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফুলকাম বাদশা প্রকল্পের কাজ না করেই ২৩৫ কোটি টাকা আত্মসাৎঃ দুদকের অনুসন্ধানে ওঠে এসেছে এক ভয়ানক দুর্নীতির তথ্য! জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি! নারীবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদারে নানা উদ্যোগ পুলিশের! “নরসিংদীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত” টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র-গুলিসহ তিন রোহিঙ্গা আটক!

পাকিস্তান -আফগানিস্তান সীমান্তে ভয়াবহ পরিস্থিতিঃ দফায় দফায় বিমান হামলা ও ভারী গোলা বর্ষণ অব্যাহত!

Reporter Name
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক | জনতার দেশ:
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার দীর্ঘস্থায়ী সীমান্ত সংঘাত ও সাম্প্রতিক ড্রোন অনুপ্রবেশের জেরে দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে পাকিস্তান, আফগানিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালালে এই পরিস্থিতি আরো জটিল রূপ নেয়।
পাকিস্তানের বিমান বাহিনী আফগানিস্তানের কান্দাহার, পাকোতিয়া, এবং খোস্ত প্রদেশের মোট দশটি স্থানে সুনির্দৃষ্ট বিমান ও ড্রোন হামলা চালিয়েছে। এ ব্যাপারে পাকিস্তানের তথ্য মন্ত্রী আতাউল্লাহ তারার জানান, ২৩ সেপ্টেম্বর আফগানিস্তান থেকে পাকিস্তানের আকাশ সীমায় একাধিক ড্রোন অনুপাবেশের চেষ্টা চালায়। পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম সে গুলো ভূপাতিত করে। এর জবাবে আত্মরক্ষার সার্বভৌম অধিকার প্রয়োগ করে আফগানিস্তানের এই দশটি ঘাঁটিতে হামলা চালায় পাকিস্তান। যেখানে মূলত ড্রোন তৈরি, মজুদ এবং উৎক্ষেপনের জন্য ব্যবহৃত হচ্ছিল।
পাকিস্তানের দাবি, তাদের এই নিখুঁত অভিযানে সন্ত্রাসীদের সামরিক অবকাঠামো ও ড্রোন ঘাঁটিগুলো ধ্বংস হয়ে গেছে।
আফগানিস্তানের তালেবান সরকারের প্রতিক্রিয়াঃ
তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, পাকিস্তানের এই বিমান হামলায় ৪জন বেসামরিক আফগান নাগরিক নিহত হয়েছেন।
তালেবান কর্তৃপক্ষ পাকিস্তানের ওপর কোন ধরনের ড্রোন হামলা বা উসকানির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। পাল্টা জবাবের হুশিয়ারিঃ

আফগান তালেবান সরকার, এই হামলা কে বেপরোয়া এবং বৈরী আচরণ হিসেবে আখ্যায়িত করেছে এবং এর ফলে পাকিস্তানের জন্য ভয়ংকর পরিণতি অপেক্ষা করছে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে।
মূল বিরোধের কারণঃ
পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে আফগান তালেবান তাদের ভূখণ্ডে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক – ই তালেবান পাকিস্তান ( TTP)আশ্রয় দিচ্ছে যারা সীমান্ত পেরিয়ে পাকিস্তানি হামলা চালায়। তবে তালেবান এই অভিযোগ বরাবর অস্বীকার করে একে পাকিস্তানের অভ্যন্তরীন সমস্যা বলে দাবি করে আসছে।

সর্বশেষ প্রাপ্ত সংবাদ অনুযায়ী পাকিস্তান আফগানিস্তান সীমান্তের গুলিস্তান সেক্টরে আফগান তালেবান বাহিনীর একটি আক্রমণ প্রচেষ্টা পাকিস্তান সেনাবাহিনী নস্যাৎ করে দিয়েছে। এই এলাকায় দুই পক্ষের মধ্যে থেমে থেমে প্রচন্ড গোলাগুলি হচ্ছে। এর আগে ২২ সেপ্টেম্বর থেকে কুররাম, চিত্রাল, সহ বেশ কয়েকটি সীমান্তে চেকপোস্টে দুই দেশের বাহিনীর মধ্যে ব্যাপক আর্টিলারি ও ভারী অস্ত্রের পাল্টাপাল্টি ফায়ারিং শুরু হয়। যা এখনো পুরোপুরি শান্ত হয়নি। ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিমান হামলা গুলোকে কেবল সীমান্ত অঞ্চলেই সীমাবদ্ধ ছিল না বরং তালেবানের সর্বোচ্চ নেতার প্রধান কেন্দ্রস্থল কান্দাহার শহরেও আঘাত হেনেছে। সামরিক বিশ্লেষকদের মতে কান্দাহারে আঘাত হানার মাধ্যমে পাকিস্তান মূলত সুপ্রিমলিডার কে একটি সরাসরি এবং কড়া মনস্তাত্ত্বিক সতর্কবার্তা পাঠিয়েছে।
যার পরিপ্রেক্ষিতে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় কাবুলে নিযুক্ত পাকিস্তানের ‘চার্জ দ্য এফেয়ার্স’ কে তলব এবং এই বিমান হামলার বিরুদ্ধে একটি তীব্র আনুষ্ঠানিক প্রতিবাদ পত্র হস্তান্তর করেছে। গতকাল রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়ংকর বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
সীমান্তের দিনভর ভারী অস্ত্রের গর্জন এবং বিমান হামলার আতঙ্কে সীমান্ত সংলগ্ন গ্রাম গুলোর হাজার হাজার আবগান ও পাকিস্তানি বেসামরিক নাগরিক ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে পালিয়ে যাচ্ছে।
আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগঃ
দুই দেশের এই উন্মুক্ত যুদ্ধ পরিস্থিতির কারণে চীন তুরস্ক কাতার এবং সৌদি আরব গভীর উদ্বেগ প্রকাশ করছে। দেশগুলো দুপক্ষকে অনতিবিলম্বে যুদ্ধ বিরোধী ঘোষণা করে আলোচনার টেবিলে বসার জন্য আহ্বান জানাচ্ছে। কারণ এই সংঘাত পুরো দক্ষিন এশিয়ার স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে।
তথ্যসূত্র:
#India Today
#The Straits Times
#Reutrers
# Bss (বাংলাদেশ সংবাদ সংস্হা)
ছবি:
সংগৃহিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category